IPL 2026: ধোনিকে নিয়ে বিরাট আপডেট, খেলবেন এবার IPL? একদম গোপন কথা জানিয়ে দিলেন সিএসকে কর্তা
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি আইপিএলের প্রতিটি ম্যাচই খেলবেন।
চেন্নাই: চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি আইপিএলের প্রতিটি ম্যাচই খেলবেন। যদিও, তিনি এও জানিয়েছেন দলে তাঁর ভূমিকা কী তা ঠিক করবে টিম ম্যানেজমেন্টই।
আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ১৯ তম আইপিএল। আর টি২০ বিশ্বকাপ শেষ করে শীঘ্রই ফের দেশ-বিদেশের ক্রিকেটাররা এই চোখ ধাঁধানো টুর্নামেন্টে যোগদান করতে চলেছেন।
যদিও, বয়সের ফলে আইপিএল ২০২৬ সালে সিএসকের ‘লেজেন্ড’ বলে পরিচিত ‘ধোনি’ আদৌ এই আইপিএল খেলবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। কিন্তু, সে বিষয়ে আপাতত ইতি টেনেছেন কাশী। তিনি জানিয়েছেন, তাঁর মত অনুযায়ী, ধোনি আইপিএলের প্রতিটি ম্যাচই খেলবেন।
advertisement
advertisement
এছাড়াও, সদ্য শেষ করা টি২০ বিশ্বকাপে শিভম দুবে এবং সঞ্জু স্যামসনকেও দেখা যাবে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2026 6:57 PM IST










