advertisement

কেন হঠাত্ ভারতকে নির্বাসিত করল ফিফা! সহজে বুঝে নিন ব্যাপারটা আসলে কী!

Last Updated:

Fifa bans AIFF: কেন ভারতকে ব্যান করল ফিফা। খুব সহজে বুঝে নিন আসল কারণ!

#কলকাতা: বাংলায় আজ খেলা হবে দিবস। তবে সারা দেশে আজ খেলা হবে না দিবস। ভারতীয় ফুটবলের কালো দিন। অল ইন্ডিয় ফুটবল ফেডারেশনকে ব্যান করেছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ভারতকে নির্বাসিত করেছে তারা।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচনে সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে দিয়েছিল। সেই কমিটি জন্যই ভারতীয় ফুটবল আজ এমন জটিলতায়। ফিফা এই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ একেবারেই বরদাস্ত করেনি। এর আগেও ফেডারেশনকে সতর্ক করেছিল ফিফা। তবে এবার সরাসরি নির্বাসন।
আরও পড়ুন- Viral Video: নীচ দিয়ে বয়ে যাচ্ছে প্রবল ঝরণার স্রোত, দড়ি ধরে ঝুলে রয়েছেন পুরান, রইল ভাইরাল ভিডিও
তবে ভারতের নির্বাসিত হওয়ার পিছনে আরো কয়েকটি কারণ রয়েছে। যেমন-
advertisement
advertisement
১) এআইএফএফ-এর কোনও নতুন সভাপতি নির্বাচিত হয়নি ১৩ বচর হতে চলল। প্রফুল্ল প্যাটেল মেয়াদ পূর্ণ করার পরও সভাপতি পদে ছিলেন। আর সেটি ছিল আইন আইন বিরুদ্ধ।
২) অনিয়মের অভিযোগ ছিল ফেডারেশনের বিরুদ্ধে। ১৮ মে সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শাসকগোষ্ঠীর কমিটি ভেঙে দেয়। এর পর ভারতে ফুটবল পরিচালনার জন্য তিন সদস্যের কমিটি নিযুক্ত করে সুপ্রিম কোর্ট। সেই কমিটি নিয়েই যত সমস্যা।
advertisement
৩) ফিফা এবং এএফসি'র প্রতিনিধি দল ভারতে এসে সুপ্রিম কোরটের নিয়োজিত সেই কমিটির কর্তাদের সঙ্গে আলোচনা করেছিল। ফিফার সেই প্রতিনিধি দল স্পষ্ট জানিয়ে দিয়েছিল, এআইএফএফ-এর নতুন সংবিধান চূড়ান্ত হতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলতে হবে। নির্বাচনে জয়ী কমিটি ২০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু করবে। তবে সেসব হয়নি।
advertisement
আরও পড়ুন- Indian football : একমাত্র পথ দ্রুত নির্বাচন! নির্বাসন তোলার জোড়া শর্ত জানিয়ে দিল ফিফা
৪) এরই মধ্যে সুপ্রিম কোর্টের নিয়োজিত কমিটি অভিযোগ করে, প্রফুল্ল প্যাটেল এখনও এআইএফএফ-এর কাজে পিছন থেকে হস্তক্ষেপ করছেন।আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
৩) তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। এই অভিযোগে ভারতকে নির্বাসিত করেছে ফিফা। আসলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানেই ফিফার নিয়ম অমান্য করা। ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির হাতে নিয়ন্ত্রণ ফিরেতে হবে। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করতে হবে। তবেই ভারতের নির্বাসন উঠবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কেন হঠাত্ ভারতকে নির্বাসিত করল ফিফা! সহজে বুঝে নিন ব্যাপারটা আসলে কী!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement