advertisement

কোহলিকে আবেগ আরও নিয়ন্ত্রণে রাখার পরামর্শ স্টিভ ওয়ার

Last Updated:

খেলা চলাকালীন বিরাট যে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, সেটা প্রায়শই চোখে পড়ে ৷

#মোনাকো: বিরাট কোহলি মাঠের মধ্যে কেমন, তা কারোরই অজানা নয় ৷ ধোনির মতো ‘ক্যাপ্টেন কুল’ যে বিরাট নন, সেটা মাঠে তাঁর আগ্রাসন দেখলেই স্পষ্ট ৷ সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরেও মাঝেমধ্যেই মাঠে বিরাটের আগ্রাসনের ঝলক চোখে পড়েছে ৷ খেলা চলাকালীন বিরাট যে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, সেটা প্রায়শই চোখে পড়ে ৷ বিরাটের এই ‘অ্যাটিটিউড’ দেখে মোটেই সন্তুষ্ট নন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়া ৷
মোনাকোয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘ আমি দক্ষিণ আফ্রিকায় বিরাটকে দেখেছি। আমার মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ও একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে। তবে অধিনায়ক হিসেবে ও এখনও শিখছে। অধিনায়ক হিসেবে বিরাট এখন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। ও অনেক কিছু শিখছে। একটু সময় লাগবে ওকে ওর আবেগ নিয়ন্ত্রণ করতে। তবে আমি জানি, ওই ভাবে খেলাটাই পছন্দ করে কোহলি।’’
advertisement
বিরাট কোহলিকে মাঠে শান্ত থাকারই পরামর্শ দিয়েছেন স্টিভ ৷ কারণ তাঁর মতে, বিরাটকে বোঝা উচিৎ দলে সবাই একই মানসিকতার নয় ৷ ভারতীয় দলে অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা-র মতো ক্রিকেটাররাও রয়েছেন, যাঁরা অত্যন্ত ঠাণ্ডা স্বভাবের ক্রিকেটার ৷ মাঠে তাই নিজের আগ্রাসন নিয়ন্ত্রণ করতেই হবে কোহলিকে বলে মত স্টিভের ৷ প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়কের মতে পরিস্থিতি অনুযায়ী আগ্রাসন প্রকাশ করা উচিৎ যে কোনও অধিনায়ককে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কোহলিকে আবেগ আরও নিয়ন্ত্রণে রাখার পরামর্শ স্টিভ ওয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement