advertisement

মাঠের মধ্যে বিরাট ব্যবহার করলেন ওয়াকি-টকি ! আইসিসি-র নিয়মে কি তা করা সম্ভব ?

Last Updated:

মাঠে ওয়াকি-টকির ব্যবহার আইসিসি-র নিয়মের মধ্যেই পড়ে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ৷

#নয়াদিল্লি: মাঠের মধ্যে ক্রিকেটার ব্যবহার করছেন ওয়াকি-টকি ৷ দিল্লির ফিরোজ শাহ কোটলায় বুধবার এমনই দৃশ্য দেখা গিয়েছে ৷ তাও ভারত অধিনায়ক বিরাট কোহলির হাতে ৷ সেটা কীভাবে ? খেলা চলাকালীন ক্রিকেটারদের মোবাইল ফোন ব্যবহার নিয়েই যেখানে তুমুল কড়াকড়ি , সেখানে কীভাবে বিরাট ব্যবহার করছে ওয়াকি-টকি ? সোশ্যাল মিডিয়ায়  সেই প্রশ্ন তুলে ছড়িয়েও যায়  ছবি ৷
পরে অবশ্য জানা যায়, বিরাট যা করেছেন, তাতে ভুল কিছু নেই ৷ কারণ আইসিসি-র নিয়মে ওয়াকি-টকি ব্যবহারের অনুমতি আছে বলেই জানা যায় ৷ ড্রেসিংরুমে যেহেতু মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, তাই ক্রিকেটারদের মাঠে ওয়াকি-টকি ব্যবহার করার অনুমতি আছে ৷  এর মাধ্যমে ডাগ আউট এবং ড্রেসিংরুমের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন মাঠে থাকা ক্রিকেটার ৷ বুধবার বিরাট কোহলি ঠিক সেই কাজটাই করেছেন ৷ কোচ বা দলের অন্যান্যদের সঙ্গে মাঠের মধ্যে ওয়াকি-টকির মাধ্যমে কথা বলাটা সহজ ৷  এর জন্য তৃতীয় কোনও ব্যক্তির প্রয়োজন হয় না ৷ তাই মাঠে ওয়াকি-টকির ব্যবহার আইসিসি-র নিয়মের মধ্যেই পড়ে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মাঠের মধ্যে বিরাট ব্যবহার করলেন ওয়াকি-টকি ! আইসিসি-র নিয়মে কি তা করা সম্ভব ?
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement