Virat Kohli Nagin Dance: বাংলাদেশের বিরুদ্ধে ভাইরাল কোহলির 'নাগিন ডান্স'! খচে লাল 'টাইগাররা'? রইল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Nagin Dance: ২২ গজে 'নাগিন ডান্সের' সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের যোগ নতুন নয়। এবার ভারত বনাম বাংলাদেশ টেস্টেও দেখা গেল সেই নাগিন ডান্স। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক।
চেন্নাই: একতরফাভাবে চেন্নাইতে প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়েছে ভারতীয় দল। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২ ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়েছে রোহিত ব্রিগেড। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
২২ গজে ‘নাগিন ডান্সের’ সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের যোগ নতুন নয়। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে প্রথম এই স্টেপ দেখা গিয়েছিল। জয়ের পর গোটা বাংলাদেশ দল মাঠেই ‘নাগিন ডান্স’ করেছিল। তারপর থেকেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এই ‘নাগিন ডান্স’ অন্য মাত্র পেয়েছে।
এবার বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে মাঠে বিরাট কোহলিকে দেখা যায় ‘নাগিন ডান্স’ করতে। ফিল্ডিংয়ের সময় কোহলিকে দেখা হাত সাপের ফণার মত তুলে দেখাচ্ছেন। যদিও বিরাট বাংলাদেশকে উদ্দেশ্য করে এই স্টেপ করেননি। তিনি নেহাতই মজা নেওয়ার জন্য এমন করছিলেন।
advertisement
advertisement
This 😭🐍@imVkohli pic.twitter.com/t7FH4FOPiE
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) September 21, 2024
আরও পড়ুনঃ IND vs BAN: ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ৩ দল! WTC Final-এ উঠতে কী করতে হবে ভারতকে? রইল হিসেব
কিন্তু এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি ফ্যানেরা কোহলির এই ‘নাগিন ডান্স’ খুব একটা ভালভাবে নেয়নি। অনেক বাংলাদেশি ফ্য়ান মনে করছেন কোহলি বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মশকরা করেছেন কোহোলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2024 12:30 PM IST










