বিরাট কোহলির জন্য পাগল! এই অভিনেত্রী খুল্লমখুল্লা বলেন, 'আমি ওকে ভালবাসি'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli: এই জনপ্রিয় অভিনেত্রী বিরাট কোহলির প্রেমে পাগল!
কলকাতা: গোটা বিশ্বকাপে বিরাট কোহলি দুর্দান্ত পারফর্ম করেছেন। ২২ অক্টোবর বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছিল।
সেই ম্যাচের পর দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শেয়ার করেছেন বিরাটের ছবি। তিনি বিরাটের প্রতি তাঁর ভালবাসা ব্যক্ত করেছেন। তিনি তাঁর একটি টি-শার্টের ছবিও শেয়ার করেছেন। সেই অভিনেত্রী বিরাট কোহলিকে সেরা ক্রিকেটার বলেছেন।
আরও পড়ুন- চাকরি যাচ্ছে রাহুল দ্রাবিড়ের! এবার ভারতের কোচ কে? নামটা শুনলে চমকে যাবেন
২২ অক্টোবর ভারত এবং নিউজিল্যান্ডের বিশ্বকাপ ম্যাচ ছিল। সেই ম্যাচে বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটি করেন। বিরাট ৯৫ রান করে আউট হয়ে গেলেও তাঁর প্রতি ভক্তদের ভালবাসা আরও বেড়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনাল হারের পর কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ! কারণটা কী
দক্ষিণের একজন অভিনেত্রীও রয়েছেন যাঁর হৃদয় বিরাটের জন্য স্পন্দিত হয়েছিল। দক্ষিণের অভিনেত্রী বর্ষা বোল্লাম্মার কথা এখন অনেকেই জানেন। তিনি বিরাটের জন্য একটি টুইট করেছিলেন।
তিনি লিখেছেনস আমার ক্রাশ বিরাট কোহলি। আমি স্কুলের সময় থেকেই ওকে খুব পছন্দ করি। সেই সময় ওর জন্য একটি জার্সির ছবি এঁকেছিলাম। ছোট ছিলাম। তাই কিছু বোকা বোকো কথাও লিখে ফেলেছিলাম।
advertisement
অভিনেত্রী জানান, বিগিল নামের ছবিতে তিনি যে জার্সি পরেছিলেন তাতে ১৮ নম্বর লেখা ছিল। বিরাটের প্রতি নিজের ভালবাসা দেখানোর একটি উপায় ছথিল সেটি।
বিগিল সিনেমা ৩০০ কোটি টাকা উপার্জন করে। সিনেমার মোট বাজেট ছিল মাত্র ১৮০ কোটি টাকা। ওই সিনেমা এই অভিনেত্রীকে আলাদা একটি জায়গা করে দেয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 21, 2023 5:06 PM IST








