advertisement

আমেদাবাদে মাঠে নামার আগে জিমে ফিটনেস চর্চা বিরাটের

Last Updated:

কোহলি অবশ্য নেটে নামার আগেই হোটেলের জিমে ঘাম ঝরাতে শুরু করে দিয়েছেন। কার্ডিও করার পাশাপাশি চলছে ওয়েট ট্রেনিং।

#আমেদাবাদ: বৃহস্পতিবার আমেদাবাদের পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে বুধবার থেকে। তার আগে হোটেলের ভেতরেই নিভৃতবাস পর্ব কাটাচ্ছে দল। দিন দুয়েকের ভেতর নেট সেশন শুরু হবে। পিঙ্ক বলে খেলা হবে। দিন রাতের টেস্ট। তাই আমেদাবাদে চ্যালেঞ্জটা অন্যরকম। গোলাপি বলে খুব বেশি খেলেনি ভারত। গত বছর ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র পিঙ্ক বল টেস্ট খেলেছিল ভারত। শামি, ইশান্তরা সহজেই জিতেছিলেন ওই টেস্টে। কিন্তু এবারের প্রতিপক্ষের নাম ইংল্যান্ড।
ভারতের থেকে যাঁদের গোলাপি বলে খেলার অভিজ্ঞতা বেশি। যদিও এস জি বলে নয়, কোকাবুরা এবং ডিউক বলেই খেলেছে রুট ব্রিগেড, তাই এস জি বল কীরকম আচরণ করবে জানা নেই তাঁদের। তবে সেটা অনুশীলনে বুঝে নেওয়ার সুযোগ থাকছে ইংলিশদের সামনে। বিরাট কোহলি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে রান পেয়েছিলেন। ইংলিশ বোলারদের বিরুদ্ধে নিজের স্টান্স কিছুটা বদলেছেন ভারত অধিনায়ক।
advertisement
তবে তিনি নিজেও জানেন আমেদাবাদ টেস্টে লড়াইটা সহজ নয়। চেন্নাইয়ে যেমন স্পিন সহায়ক উইকেট ছিল, এখানে ততটা স্পিন সহায়ক উইকেট হবে না। বরং কিছুটা হলেও সুবিধে পাবে পেসাররা। কোহলি অবশ্য নেটে নামার আগেই হোটেলের জিমে ঘাম ঝরাতে শুরু করে দিয়েছেন। কার্ডিও করার পাশাপাশি চলছে ওয়েট ট্রেনিং।
advertisement
ভারতকে এই ম্যাচ জিততে হলে কোহলিকে সামনে থেকে ব্যাট হাতে রান করতে হবে সেটা জানেন ভারত অধিনায়ক। ফিটনেসে কোনও খামতি রাখতে চান না। পরপর চারটি টেস্টে হেরেছিলেন অধিনায়ক হিসেবে। চেন্নাইতে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া। বিশাল ব্যবধানে জয় পায়। এই জয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কোহলি ব্রিগেড।
advertisement
শারদুল ঠাকুরকে ছেড়ে দেওয়া হয়েছে বিজয় হাজারের জন্য। বদলি হিসেবে আসতে চলেছেন উমেশ যাদব। ফিটনেস টেস্টের পরেই উমেশের নাম ঘোষণা হবে। বুমরাহ ফিরবেন নিশ্চিত। তাঁর সঙ্গে ইশান্ত এবং উমেশ হতে চলেছেন দ্বিতীয় এবং তৃতীয় পেসার। উমেশ না পারলে সিরাজ আসবেন দলে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আমেদাবাদে মাঠে নামার আগে জিমে ফিটনেস চর্চা বিরাটের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement