advertisement

Virat Lords: অ্যান্ডারসনকে সামলাতে বিশেষ অনুশীলন বিরাট কোহলির

Last Updated:

Virat Kohli doing special preparation to face Anderson. অধিনায়ক বিরাট কোহলি নিজে রান করতে মরিয়া। দীর্ঘদিন ব্যাটে খরা চলছে। প্রায় দুই বছর হতে চলল, শেষ শতরান করেছেন

যাই হোক, অধিনায়ক বিরাট কোহলি নিজে রান করতে মরিয়া। দীর্ঘদিন ব্যাটে খরা চলছে। প্রায় দুই বছর হতে চলল, শেষ শতরান করেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ইনিংসে ব্যর্থ, ব্যর্থ ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে। খাতা না খুলে ফিরতে হয়েছিল। তাই বিদেশে টেস্ট সিরিজ জিতে ফিরতে হলে, স্বয়ং বিরাটকে সামনে থেকে পারফর্ম করতে হবে। কোচ রবি শাস্ত্রির সঙ্গে বারবার কথা বলছেন। বোঝার চেষ্টা করছেন কোথায় ভুল হচ্ছে। স্টানস নিয়ে সমস্যা হচ্ছে কিনা, কথা বলেছেন সেই বিষয়।
advertisement
অ্যান্ডারসনের বিরুদ্ধে এমনিতেই বিরাট একটু চাপে থাকেন। কিংবদন্তি ইংরেজ পেসার কোন বলটা ভেতরে আনবেন, আর কোনটা বাইরে যাবে, ধরতে পারা সহজ নয়। তাই অ্যান্ডারসনকে খেলার সময় বিশেষ টেকনিক দেখা যাওয়ার সম্ভাবনা ভারত অধিনায়কের। একটু এগিয়ে দাঁড়াবেন। সুইং সামাল দিতেই এমন ব্যবস্থা। অ্যান্ডারসন ছাড়াও স্টুয়ার্ট ব্রড এবং নতুন অলি রবিনসন যে যথেষ্ট ভয়ঙ্কর হতে পারেন, তার প্রমাণ পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
তবে ২০১৪ সালেও একইভাবে বিরাট কোহলিকে মুশকিলে ফেলেছিলেন জিমি। চার বছর পর অবশ্য অ্যান্ডারসনকে শাসন করেছিলেন বিরাট। এবার দেশের মাটিতে আরও একবার বিরাটকে চাপে ফেলতে শুরু করে দিয়েছেন তারকা ইংরেজ পেসার। দেওয়ালে পিঠ ঠেকে গেলে পাল্টা লড়াই করা ছাড়া উপায় থাকে না। কোহলি কী পারবেন অ্যান্ডারসনের বিরুদ্ধে এই লড়াই জিততে? অপেক্ষা করতে হবে আর দুদিন। ক্রিকেটের মক্কায় দুই কিংবদন্তি লড়াইয়ে শেষ হাসি হাসে তার উত্তর দেবে সময়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Lords: অ্যান্ডারসনকে সামলাতে বিশেষ অনুশীলন বিরাট কোহলির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement