advertisement

জঘন্যতম অপরাধ! অস্ট্রেলিয়ায় বিরাটের ঘরের গোপন ভিডিও করে ছাড়া হল সোশ্যাল মিডিয়ায়!

Last Updated:

Virat Kohli absolutely fired up and gutted to see his hotel room being filmed in Perth. জঘন্যতম অপরাধ! অস্ট্রেলিয়ায় বিরাটের ঘরের গোপন ভিডিও ছাড়া হল সোশ্যাল মিডিয়ায়!

বিরাটের হোটেল রুমের গোপন ভিডিও ফাঁস
বিরাটের হোটেল রুমের গোপন ভিডিও ফাঁস
#পারথ: তিনি বিরাট কোহলি। ভারতের মতো সারা ক্রিকেট বিশ্বে তার কোটি কোটি ভক্ত। ক্রিকেটের বাইরে মানুষ বিরাট কোহলি সম্পর্কেও ভক্তদের জানার ইচ্ছে প্রবল। এতদিনে অনেকটাই জানেন তারা। বিরাট সেভাবে নিজের ব্যক্তিগত জীবন খুব একটা গোপন করেন না। চলতি বিশ্বকাপে যথেষ্ট ভাল ছন্দে আছেন। কিন্তু এবার যেটা ঘটে গেল সেই ঘটনার যত কম নিন্দা করা যায় ততই কম।
পারথ শহরের যে হোটেলে আছে ভারতীয় দল সেই হোটেলের বিরাটের ঘরের গোপন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন এক ব্যক্তি। বিরাট যার তীব্র নিন্দা করেছেন। তিনি লিখেছেন,আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং উত্তেজিত হয় এবং তাদের সাথে দেখা করার জন্য উত্তেজিত হয় এবং আমি সবসময় এটির প্রশংসা করেছি।
advertisement
কিন্তু এখানে এই ভিডিওটি ভয়ঙ্কর এবং এটি আমাকে আমার গোপনীয়তা সম্পর্কে খুব বিভ্রান্তিকর বোধ করেছে। স্ত্রী অনুষ্কা শর্মা এই মুহূর্তে কলকাতায় সিনেমার শুটিং করতে ব্যস্ত। তিনিও এমন ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এবং মানুষের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।
advertisement
advertisement
বিরাটের ঘরের ভিডিও অথবা কোনও ক্রিকেটারের ঘরের ভিডিও এভাবে লিক হতে পারে ভাবতে পারছেন না ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান তারকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভাবনার বাইরের ঘটনা। দুঃখজনক। এতে আমাদের দেশের বদনাম হল। এই ব্যবহার মেনে নেওয়া যায় না। জঘন্যতম অপরাধ বললেও কম বলা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জঘন্যতম অপরাধ! অস্ট্রেলিয়ায় বিরাটের ঘরের গোপন ভিডিও করে ছাড়া হল সোশ্যাল মিডিয়ায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement