advertisement

U19 WC: রবিবার ফাইনালে ফেভারিট ভারত, চমকে দিতে প্রস্তুত বাংলাদেশও

Last Updated:

দক্ষিণ আফ্রিকার সবুজ উইকেটে রবিবার ফেভারিট হিসেবেই শুরু করবেন যশস্বী জয়সওয়াল, রবি বিষ্ণোইরা।

#পোচেফেস্ট্রুম: বাইশ গজে অনূর্ধ্ব ১৯ সেরার লড়াই। ভারতের সামনে রবিবার পোচেফেস্ট্রুমে পড়শি দেশ বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সবুজ উইকেটে রবিবার ফেভারিট হিসেবেই শুরু করবেন যশস্বী জয়সওয়াল, রবি বিষ্ণোইরা। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের ফাইনালে এই নিয়ে তৃতীয়বার আমনে-সামনে দুই দেশ।
চলতি মরশুমেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনাল ও ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। সেমিফাইনালে কিউইদের ছয় উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছনো বাংলাদেশকে যদিও হালকা ভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। ধারে-ভারে বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে শুরু করবে ভারত। ৩১২ রান করে এখনও অবধি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক যশস্বী জয়সওয়াল।
advertisement
২০০৪-এ শিখর ধাওয়ান করেছিলেন ৫০৫ রান। একটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও গব্বরের নামেই। প্রিয়ম গর্গ, যশস্বীদের পাশে কার্তিক ত্যাগি, রবি বিষ্ণোইদের নিয়ে গড়া ভারতের বোলিং লাইন-আপও যথেষ্ট শক্তিশালী। চলতি বিশ্বকাপে এখনও ১৩ উইকেট রয়েছে রবির। টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত দুই দলই। প্রথমবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছনো তৌহিদ হৃদয়, আকবর আলিরাও তৈরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে। চারবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা ভারতের পঞ্চমবার কাপ জয়ের পথে কাঁটা ছড়িয়ে দিতে তৌহিদ, মৃত্যুঞ্জয় চৌধুরীরা যে নিজেদের উজাড় করে দেবে, বলাই বাহুল্য।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
U19 WC: রবিবার ফাইনালে ফেভারিট ভারত, চমকে দিতে প্রস্তুত বাংলাদেশও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement