advertisement

Ind vs Eng: সূর্যবংশীর দারুণ ১৭৫, ইংল্যান্ডের বিরুদ্ধে ৪১২ রানের টার্গেট দিল ভারতের অনুর্ধ্ব ১৯ দল, জমজমাট বিশ্বকাপ ফাইনাল

Last Updated:

U19 World Cup 2026: ভারতীয় দল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে৷ ২০০০, ২০০৪, ২০১২, ২০১৮, ২০২২ এই ট্রফি জিতেছে৷

ভারত বনাম ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ
ভারত বনাম ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ
কলকাতা: ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল শুক্রবার যে কোনও ব্লকবাস্টার রিলিজকে পিছনে ফেলে দিল৷ আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীদের দাপটে চোখে সর্ষে ফুল দেখল ইংল্যান্ডের জুনিয়র দল৷ ভারত বনাম ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে করল ৪১১ রান৷ ইংল্যান্ড যদি এই ম্যাচে জিততে চায় তাহলে তাদের বিশ্বকাপে নতুন ইতিহাস রচনা করতে হবে৷ ৫০ ওভারে করতে হবে ৪১২ রান৷
এদিন মাত্র ৮০ বলে ১৭৫ রানের দুদ্ধর্ষ ইনিংস খেলে বৈভব সূর্যবংশী৷ অধিনায়ক আয়ুষ মাত্রেও অর্ধশতরান করে৷ তিনি ৫১ বলে ৫৩ রান করে৷  ব্যাট হাতে টপ ও মিডিল অর্ডারের বেশিরভাগ ব্যাটসম্যানই এদিন দারুণ খেলে৷ অভিজ্ঞান কুণ্ড ৩১ বলে ৪০ করে, শেষবেলায় কনিষ্ক চৌহান ২০ বলে ৩৭ রান করে৷ এইসবের জন্য ৫০ ওভারে ৪১১ রানের পাহাড় খাড়া করে অনুর্ধ্ব ১৯ ভারতীয় দল৷
advertisement
ভারতীয় দল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে৷ ২০০০, ২০০৪, ২০১২, ২০১৮, ২০২২ এই ট্রফি জিতেছে৷ ১৯৯৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম মরশুমে প্রথম ও শেষবার এই টুর্নামেন্ট জিতেছিল ইংল্যান্ড৷
advertisement
advertisement
ভারতীয় দলের প্রথম একাদশ- অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), বেদান্ত ত্রিবেদী, আরএস আমব্রিস, কনিষ্ক চৌহান, খিলন প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন
ইংল্যান্ড দলের প্রথম একাদশ: বেন ডকিন্স, জোসেফ মুরস, বেন মেইস, থমাস রিউ (অধিনায়ক, উইকেটরক্ষক), ক্যালেব ফকনার, র‍্যালফি অ্যালবার্ট, ফারহান আহমেদ, সেবাস্তিয়ান মরগান, জেমস মিন্টো, ম্যানি লুমসডেন, অ্যালেক্স গ্রিন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: সূর্যবংশীর দারুণ ১৭৫, ইংল্যান্ডের বিরুদ্ধে ৪১২ রানের টার্গেট দিল ভারতের অনুর্ধ্ব ১৯ দল, জমজমাট বিশ্বকাপ ফাইনাল
Next Article
advertisement
Homeopathic Medicines: অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব
অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব
  • হোমিওপ্যাথি ওষুধকে সহজলভ্য করার উদ্যোগ৷

  • অ্যালোপ্যাথি ওষুধের দোকানে মজুত করা যাবে হোমিওপ্যাথি ওষুধও৷

  • নিয়ম সরল করতে উদ্যোগ, প্রস্তাব গেল ডিটিএবি-র কাছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement