AFG vs SA : টি-২০ বিশ্বকাপের প্রথম সুপার ওভার! তাও আবার দু'টো! আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ একেবারে পয়সা উসুল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
AFG vs SA : একেই বলে পয়সা উসুল ম্যাচ! একই ম্যাচে পর পর দুটো সুপার ওভার। তবে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা। একেবারে তীরে এসে তরী ডুবল আফগানিস্তানের।
আহমেদাবাদ : একেই বলে পয়সা উসুল ম্যাচ! একই ম্যাচে পর পর দুটো সুপার ওভার। তবে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা। একেবারে তীরে এসে তরী ডুবল আফগানিস্তানের।
এদিন প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক করেন ৫৯ রান। রিয়ান রিকেলটন করেন ৬১। আফগান বোলার আজমাতুল্লাহ ওমারজাই তিনটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রানই করে আফগানরা। রহমানুল্লাহ গুরবাজ করেন ৪২ বলে ৮৪ রান। ম্যাচ টাই হওয়ায় সুপার ওভার হয়। প্রথম সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১৭ রান করে আফগানিস্তান। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংসও শেষ হয় ১৭ রানে। ফলে আবার সুপার ওভার।
advertisement
advertisement
আরও পড়ুন- USA ম্যাচেও সুস্থ ছিলেন না, এবার অসুস্থ অভিষেক হাসপাতালে, পাকিস্তান ম্যাচের আগে খারাপ খবর
দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা টার্গেট দেয় ২৪ রান। আফগান ইনিংসের প্রথম বল ডট, পরের বলে আউট হন মহম্মদ নবি। পর পর তিনটি বলে তিনটি ছক্কা হাঁকান গুরবাজ। তবে শেষ পর্যন্ত আফগানদের ইনিংস শেষ হয় ১৯ রানে, দুই উইকেট হারিয়ে। জয়ের এত কাছে গিয়েও শেষ পর্যন্ত ম্য়াচটি হেরে যায় তারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2026 3:29 PM IST










