advertisement

U19 WC 2022 Final: আজ বিশ্বকাপের মেগাফাইনাল, বিশেষ দায়িত্বে দুজন পাকিস্তানি! ভারতের চাপ বাড়ল?

Last Updated:

U19 WC Final 2022: অনেকে বলছেন, আজ ভারতীয় দলকে বিশ্বকাপ জিততে হলে খেলতে হবে ১৩ জনের বিরুদ্ধে।

#কুলিজ: শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। বিশ্বকাপের মেগাফাইনাল ঘিরে ইতিমধ্যে পারদ চড়ছে। আজ জিতলে এই নিয়ে পাঁছবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ভারতীয় দল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ইয়াশ ধুলের দল যা খেলেছে তাতে অনেকেই ভারতকে চ্যাম্পিয়ন বলছেন। তবে ইংল্যান্ড শক্তিশালী দল। খেলা ঘুরিয়ে দিতে তাদের ও বেশি সময় লাগবে না।
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। দল ছিটকে গেলেও আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের দুজন আম্পায়ার রয়েছেন। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাতেই বেজায় খুশি। এই নিয়ে তারা একটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। আর তারল পরই পিসিবিকে নিয়ে মজার সব পোস্ট হয়।
আরও পড়ুন- ফাইনালে প্রথমে ব্যাটিং পেলে কত রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন লক্ষণ?
শনিবার সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইট করে লেখে, ‘আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের প্রতিনিধিত্ব থাকবে। পাকিস্তানের আসিফ ইয়াকুব এবং রশিদ খানকে যথাক্রমে অনফিল্ড আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ার হিসেবে দেখা যাবে।' পিসিবির এমন পোস্টের পর শুরু হয় ট্রোল। অনেকেই লেখেন, দল হেরে ছিটকে যাওয়ায় কোনও আফসোস নেই। এখন আম্পায়ারদের দিয়ে ফাইনালে প্রতিনিধিত্ব করানো হবে।
advertisement
advertisement
আজ ফাইনালে ভারতইংল্যান্ড ম্যাচে থাকবেন দুই পাকিস্তানি আম্পায়ার। কিছু ভারতীয় সমর্থক মনে করছেন, এতে ভারতীয় দলের উপর চাপ বাড়বে। একজন তো লিখেও দিলেন, ‘এই দুই পাকিস্তানি আম্পায়ার আজ ভারতের বিরুদ্ধে একের পর সিদ্ধান্ত নেবে। এটা পাকিস্তানের চক্রান্ত।’ আরেকজন লিখলেন, ‘আজ তা হলে ভারতীয় দলকে ১১ জনের পরিবর্তনে ১৩ জনের বিরুদ্ধে খেলতে হবে। তবে আমাদের ছেলেদের রোখা যাবে না আজ। ১০০ কোটি মানুষ ওদের সমর্থন করবে।’
advertisement
আরও পড়ুন-  ফাইনালে ওপেনিং ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিং করার পরামর্শ লক্ষণের
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান কিন্তু একেবারেই খারাপ পারফর্ম করেনি। ছটির মধ্যে পাঁচটি জিতেছিল তারা। তবে শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাকিস্তান। যদিও পিসিবি ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
U19 WC 2022 Final: আজ বিশ্বকাপের মেগাফাইনাল, বিশেষ দায়িত্বে দুজন পাকিস্তানি! ভারতের চাপ বাড়ল?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement