advertisement

Gautam Gambhir: ''সিরিজটা শেষ হোক...!'' কোচ গম্ভীরের বেনজির সমালোচনা অভিনেতা অনুজয়ের

Last Updated:

Gautam Gambhir- গৌতম গম্ভীরের কোচিং নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ভারতীয় দল গত ১১ টেস্ট ম্য়াচের মধ্যে মাত্র তিনটেয় জিতেছে। হেরেছে ৭ টেস্ট ম্য়াচ।

News18
News18
কলকাতা: ক্রিকেটের প্রতি তাঁর অনুরাগ রয়েছে। তাই অভিমানও হয় চটজলদি। ভারতীয় দল হারলে তাঁর কষ্ট বাড়ে। তিনি অনুজয় চট্টোপাধ্যায়। এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে তিনি প্রথম সারিতেই রয়েছে। ওয়েব সিরিজ হোক বা বাচিক শিল্প, তাঁর প্রতিভা মুগ্ধ করেছে বহু দর্শক, শ্রোতাকে। সেই অনুজয় ভারতের হেডিংলে টেস্ট হারে হতাশা চেপে রাখতে পারলেন না।
গৌতম গম্ভীরের কোচিং নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ভারতীয় দল গত ১১ টেস্ট ম্য়াচের মধ্যে মাত্র তিনটেয় জিতেছে। হেরেছে ৭ টেস্ট ম্য়াচ। গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের এমন বেহাল দশা দেখে অনেকে সমালোচনা শুরু করেছেন। আর এবার সেই দলে যুক্ত হলেন অনুজয়।
টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। তার পর গৌতম গম্ভীর বসেন দ্রাবিড়ের ছেড়ে যাওয়া আসনে। তার পর থেকে ভারতীয় দলের দুঃসময় চলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। অস্ট্রেলিয়ায় তিনটে ম্য়াচ হার। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে হার দিয়েই শুরু। ফলে স্বাভাবিকভাবেই গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
আরও পড়ুন- সৌরভের বাড়িতে সারা আলি খান! বৃহস্পতিবার জমজমাট ইডেন, থাকবেন আরও এক তারকা
অনুজয় সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘গৌতম গম্ভীর বলছেন প্রতি টেস্টে বোলারদের বিচার করলে একটা পেস ইউনিট গড়ে উঠবে কি করে! ঠিকই তো। প্রতি টেস্টে কেন বিচার করবেন? সিরিজটা শেষ হোক। একেবারে বিচার করে কুৎসিত বলে দেবেন।’
advertisement
তিনিও কি তবে গম্ভীরের কোচিং ও স্ট্র্যাটেজি দেখে বিরক্ত? তাঁর পোস্ট ভাইরাল হচ্ছে। অনুজয়ের এই সমালোচনা হয়তো গম্ভীরের কানে উঠবে না। তবে এক হতাশ ভারতীয় ক্রিকেট সমর্থকের আর্তনাদ হয়তো অনেকের মনের কথা হয়ে উঠবে!
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir: ''সিরিজটা শেষ হোক...!'' কোচ গম্ভীরের বেনজির সমালোচনা অভিনেতা অনুজয়ের
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement