advertisement

Sunil Narine : ১ থেকে ১১, সব নম্বরে ব্যাট করেছেন! আইপিএলের একমাত্র ক্রিকেটার তিনি, এমন রেকর্ড আর কারও নামের পাশে নেই

Last Updated:

Sunil Narine : সুনীল নারিন আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি এক থেকে ১১, সব নম্বরে ব্যাটিং করেছেন। কেকেআরের ভরসাযোগ্য তারকা তিনি।

সুনীল নারিন কেকেআরের তারকা।
সুনীল নারিন কেকেআরের তারকা।
কলকাতা : আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগে জানা যাক এক অনন্য রেকর্ডের কথা। সুনীল নারিন আইপিএল ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি ১ থেকে ১১ নম্বর—সব পজিশনেই ব্যাটিং করেছেন। ওপেনিং থেকে শুরু করে শেষ ব্যাটার পর্যন্ত, প্রতিটি জায়গায় তাঁকে দেখা গেছে।
সুনীল নারিন তাঁর আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১৮৯টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ১৭৮০ রান। তাঁর নামের পাশে রয়েছে ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও তিনি সমান কার্যকর। এখনও পর্যন্ত তিনি ১৯২টি উইকেট নিয়েছেন, যা তাঁকে আইপিএলের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
advertisement
সুনীল নারিন তাঁর আইপিএল ব্যাটিং কেরিয়ারে অসাধারণ বহুমুখী প্রতিভা দেখিয়েছেন। তিনি ৬৬টি ইনিংসে ওপেনিং করেছেন এবং ১৩ বার ৮ নম্বরে ব্যাটিং করেছেন।
advertisement
এছাড়া— ৩ নম্বরে ১ বার, ৪ নম্বরে ৮ বার, ৫ নম্বরে ৭ বার, ৭ নম্বরে ৬ বার, ৯ নম্বরে ৯ বার, ১০ নম্বরে ৮ বার, ১১ নম্বরে ৩ বার ব্যাটিং করেছেন। এই পরিসংখ্যানই প্রমাণ করে, তিনি দলের যেখানে প্রয়োজন, সেখানেই খেলতে প্রস্তুত ছিলেন। সুনীল নারিন ২০১২ সালে কেকেআর-এর হয়ে আইপিএলে অভিষেক করেন। এবারের আইপিএলেও তাঁর থেকে বড় প্রত্যাশা রয়েছে দলের।
advertisement
বোলিংয়ের দিক থেকেও তিনি একটি বড় মাইলস্টোনের খুব কাছাকাছি। আইপিএল ইতিহাসে ২০০ উইকেট পূর্ণ করতে তাঁর আর মাত্র ৮টি উইকেট দরকার। গৌতম গম্ভীর যখন কেকেআরের অধিনায়ক ছিলেন, তখন তিনিই প্রথম সুনীল নারিনকে ওপেনিং করানোর কৌশল নেন। এই সিদ্ধান্তটি দারুণ সফল হয়েছিল এবং নারিনের ব্যাটিংয়ে নতুন মাত্রা যোগ করে।
advertisement
আরও পড়ুন- ওয়ার্ন আর নেই, কিন্তু তাঁর ‘করা কাজে’-র জন্য তাঁর পরিবার এবার পাবেন কি ৪৬০ কোটি টাকা
আজ সুনীল নারিন আইপিএলে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত। এর পেছনে বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Narine : ১ থেকে ১১, সব নম্বরে ব্যাট করেছেন! আইপিএলের একমাত্র ক্রিকেটার তিনি, এমন রেকর্ড আর কারও নামের পাশে নেই
Next Article
advertisement
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
  • ‘এনার্জি লকডাউন’ কী?

  • ফের কি লকডাউনের সম্ভাবনা?

  • হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement