এশিয়া কাপের আগেই রহস্য ফাঁস হবে পাকিস্তানের! জয়ের ব্লু প্রিন্ট পাবে ভারত! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫ শুরু হচ্ছে আগামী ৯ই সেপ্টেম্বর। আর ১৪ সেপ্টেম্বর হতে চলেছে ভারত-পাকিস্তান মহারণ। তবে মূল টুর্নামেন্টের আগে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ ত্রিদেশীয় সিরিজ খেলতে হবে।
এশিয়া কাপ ২০২৫ শুরু হচ্ছে আগামী ৯ই সেপ্টেম্বর। আর ১৪ সেপ্টেম্বর হতে চলেছে ভারত-পাকিস্তান মহারণ। তবে মূল টুর্নামেন্টের আগে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ ত্রিদেশীয় সিরিজ খেলতে হবে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি। এই সিরিজ শুরু হবে ২৯শে আগস্ট থেকে এবং এটি পাকিস্তানের প্রস্তুতির জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ।
এই দুই প্রতিযোগিতার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম এবং অভিজ্ঞ উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সালমান আলি আগাকে অধিনায়ক করে গঠিত নতুন দলে সুযোগ পেয়েছে কিছু তরুণ মুখ। তবে বাবর-রিজওয়ানকে দলে না রাখায় সমালোচনা মুখর হয়েছেন সমর্থক ও ক্রিকেট বিশ্লেষকরা।
advertisement
পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার মনে করছেন, ত্রিদেশীয় সিরিজে ভালো ফল করতে পারবে না পাকিস্তান। তার মতে, সিরিজ শেষে বাবর আজমকে আবার দলে নেওয়া হবে। যদি পাকিস্তান এই সিরিজে প্রত্যাশিত ফল না করতে পারে, তাহলে সেটা ভারতসহ অন্যান্য এশিয়া কাপ প্রতিপক্ষ দলের জন্য হবে সুখবর।
advertisement
ত্রিদেশীয় সিরিজের প্রতিপক্ষ আফগানিস্তান ও ইউএই সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে। ফলে পাকিস্তানের জন্য এই সিরিজ মোটেও সহজ হবে না। তাদের পারফরম্যান্স সরাসরি প্রভাব ফেলতে পারে এশিয়া কাপে তাদের আত্মবিশ্বাস ও দলগঠনে।
advertisement
সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি হবে ১৪ই সেপ্টেম্বর, যখন পাকিস্তান মুখোমুখি হবে ভারতের। এই মহারণে দুই দলের পারফরম্যান্স ছাড়াও, ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের প্রস্তুতিও বড় ভূমিকা রাখবে। পাকিস্তানের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ – দলীয় সমন্বয় ঠিক রেখে জয় ছিনিয়ে আনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 28, 2025 8:12 PM IST











