IND vs PAK: এবারও কি পাকিস্তান অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক করবেন না? উত্তরে যা বললেন সূর্যকুমার যাদব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: ভারত ও পাকিস্তানের ম্যাচ ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন জল্পনা তৈরি হয়েছে সৌজন্য বিনিময় নিয়ে। একটি রিপোর্ট অনুযায়ী, রবিবার কলম্বোতে ম্যাচ চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত মেলানো নাও হতে পারে।
কলম্বো: ভারত ও পাকিস্তানের ম্যাচ ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন জল্পনা তৈরি হয়েছে সৌজন্য বিনিময় নিয়ে। একটি রিপোর্ট অনুযায়ী, রবিবার কলম্বোতে ম্যাচ চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত মেলানো নাও হতে পারে। বিশেষ করে টসের সময় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা একে অপরের সঙ্গে করমর্দন নাও করতে পারেন বলে আলোচনা চলছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের পেছনে আগের ঘটনার প্রভাব রয়েছে। দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল এশিয়া কাপ ২০২৫-এ, যেখানে ভারতীয় দল সৌজন্য বিনিময় এড়িয়ে গিয়েছিল। সেই সময় পাকিস্তান ও পিওকে-তে চালানো অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেটেও পড়েছিল।
শুধু তাই নয়, ভারতীয় দল তখন এশিয়া কাপ ট্রফিও নেয়নি মহসিন নকভি-র হাত থেকে, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও। এই ঘটনাগুলো দুই দেশের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তুলেছিল। ফলে বর্তমান ম্যাচেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনেকের ধারণা। যা ঘিরে চড়ছে পারদও।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs PAK: ৩ তারকা বাইরে! দলে ৫ স্পিনার! পাকিস্তান ম্যাচে ভারতের একাদশে মহাচমক? জেনে নিন
তবে ম্যাচের আগে সূর্যকুমার যাদব বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি। তিনি জানিয়েছেন, অপেক্ষা করলেই সব পরিষ্কার হবে এবং দলের মূল লক্ষ্য শুধু ক্রিকেট খেলা। অন্যদিকে সলমন আলি আগা বলেছেন, ক্রিকেট সবসময় খেলাধুলার সঠিক মানসিকতা নিয়ে হওয়া উচিত। তাই শেষ পর্যন্ত কলম্বোর মাঠে কী হয়, সেটাই এখন দেখার বিষয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 15, 2026 5:32 PM IST











