advertisement

T20 World Cup : বিশ্বকাপ চলছে, তার মধ্যে মদ খেয়ে যুবতীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড! বেয়াদপ ক্রিকেটারকে তাড়ানো হল ভারত থেকে

Last Updated:

Mohammed Zohaib : বিশ্বকাপ খেলতে এসে বেয়াদপি! পাক বংশোদ্ভূত ক্রিকেটারকে ভারত থেকেই তাড়িয়ে দেওয়া হল।

News18
News18
দুবাই : বিশ্বকাপ খেলতে এসে বেয়াদপি! পাক বংশোদ্ভূত ক্রিকেটারকে ভারত থেকেই তাড়িয়ে দেওয়া হল।
সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-র ক্রিকেটার মহম্মদ জোহাইবকে ২০২৬ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি জানিয়েছে, দলের শৃঙ্খলাভঙ্গের কারণে জোহাইবকে দুবাইয়ে ফিরিয়ে আনা হয়েছে। বোর্ড আরও জানায়, উপযুক্ত সময়ে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে জোহাইব অভিযোগ করেছেন, এই সিদ্ধান্তের পেছনে তার জাতীয় পরিচয় কাজ করেছে। তাঁর দাবি, টিম ম্যানেজমেন্ট পুরোপুরি ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি পাকিস্তানি হওয়ার কারণেই তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে ইসিবির কাছে তিনি একটি আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছেন।
advertisement
advertisement
এই ঘটনা ইউএই-এর গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলোর ঠিক আগেই ঘটল, যার ফলে দল নির্বাচন ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। তারকা ব্যাটার মহম্মদ ওয়াসিমের নেতৃত্বে ইউএই মঙ্গলবার চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে।
দলে অভিজ্ঞ একাধিক খেলোয়াড় রয়েছেন, যার মধ্যে আলিশান শারাফু, হায়দার আলি, জুনায়েদ সিদ্দিকি এবং রোহিদ খান উল্লেখযোগ্য।ওমান-এ অনুষ্ঠিত আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক (EAP) কোয়ালিফায়ারের সুপার সিক্স পর্বে জাপানকে হারিয়ে ২০ দলের মূল টুর্নামেন্টে জায়গা করে নিয়েছিল ইউএই।
advertisement
আরও পড়ুন- বয়কটের সিদ্ধান্ত থেকে ‘ইউ-টার্ন’! বিশ্বকাপে ভারত ম্যাচ খেলা নিয়ে সুর নরম পাকিস্তানের?
এর আগে ইউএই ২০১২ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল, তবে দুবারই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের।প্রথম ম্যাচের পর দল বাকি গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য নয়াদিল্লি যাবে, যেখানে তারা যথাক্রমে ১৩, ১৬ ও ১৮ ফেব্রুয়ারি কানাডা, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
advertisement
এদিকে, জোহাইবের বিরুদ্ধে মদ্যপান ও উচ্ছৃঙ্খলতার অভিযোগ রয়েছে। তিনি বিশ্বকাপের মাঝেই মদ্যপান, মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতায় মেতে ছিলেন বলে অভিযোগ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup : বিশ্বকাপ চলছে, তার মধ্যে মদ খেয়ে যুবতীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড! বেয়াদপ ক্রিকেটারকে তাড়ানো হল ভারত থেকে
Next Article
advertisement
Amit Shah on Abhishek Banerjee: 'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
  • তৃণমূলকে ভোট দিলে এবার বাংলায় ভাইপোর শাসন৷

  • মথুরাপুরের সভা থেকে দাবি অমিত শাহের৷

  • মমতার পাশাপাশি অভিষেককেও নিশানা শাহের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement