advertisement

IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচে ইশানের ধামাকা, ২৬৫.০০ স্ট্রাইকরেটে বিপক্ষের পাত্তা সাফ

Last Updated:

Ishan Kishan Dhamaka: বুধবার (৪ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে প্রস্তুতি ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারায় ভারত।

ভারতীয় ব্যাটারদের তাণ্ডব
ভারতীয় ব্যাটারদের তাণ্ডব
কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারত যে ধারা দেখিয়েছিল ঠিক সেই ধারাই বজায় রাখল টিম ইন্ডিয়৷  টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচে ইশান কিষাণ ২০ বলে ৫৩ রান করে তার টপ-অর্ডার স্লটে জায়গা করে নেন, যার ফলে ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর পাঁচ উইকেটে ২৪০ রান করে।
সঞ্জু স্যামসনের স্থলাভিষিক্ত হলেন ইশান কিষাণ, প্রস্তুতি ম্যাচে ২৬৫.০০ স্ট্রাইক রেটে স্কোর করে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্লেয়িং ইলেভেনে জায়গা নিশ্চিত করলেন
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৪০ রান করে৷ এদিন ভারতীয় ওপেনিং জুটি ধামাকা শুরু দেন টিমকে৷ অভিষেক ও ইশান ৮০ রান তোলে৷ ইশান ২০ বলে ৫৩ করে রিটায়ার্ড আউট হন৷
advertisement
advertisement
এদিনের ইশানের ইনিংস সাজানো ছিল ২ টি চার ও ৭ টি ছক্কা দিয়ে৷ বুধবার (৪ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে প্রস্তুতি ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাতে সাহায্য করে তিলক ভার্মা ১৯ বলে ৪৫ রান করেন।
advertisement
অভিষেক শর্মা এদিন রিটায়ার্ড হার্ট হন৷ তবে এদিন তিনি ইশানের প্রবল ব্যাটিং ঝড়ের উল্টো দিকে দাঁড়িয়ে ছিলে সঙ্গত দেওয়ার জন্য৷ তবে এদিন ব্যাট হাতে যা করতে পারেননি তা তিনি বল হাতে করে দেন৷ তিনি ৩ ওভার বল করে ২ উইকেট নেন৷ অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, শিভম দুবে এবং অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন৷
advertisement
ভারতের রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে৷ দলের হয়ে ট্রাইস্টান স্টাবস ৪৫ ও রায়ান রিকেলটন ৪৪ রান করেন৷ কিন্তু ২০ ওভারে জয়ের জন্য ২৪১ রান তোলার জন্য সেই চেষ্টা যথেষ্ট ছিল না৷ ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচেও সহজ জয় পেয়ে পূর্ণ মনোবলে মাঠে নামবে সূর্য কুমার যাদবের টিম ইন্ডিয়া৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচে ইশানের ধামাকা, ২৬৫.০০ স্ট্রাইকরেটে বিপক্ষের পাত্তা সাফ
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement