advertisement

IND vs SA : বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল ভাগ্য এখন দক্ষিণ আফ্রিকার হাতে! ২৬ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, সহজ অঙ্ক

Last Updated:

Ind vs Sa : বিশ্বকাপে ভারত সেমিফাইনাল খেলতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ভারতের ভাগ্য এখন দক্ষিণ আফ্রিকার হাতে।

News18
News18
আহমেদাবাদ : টি-২০ বিশ্বকাপে টানা চারটি ম্যাচে জয়। তবে নিন্দুকেরা বলছে, চারটি ম্যাচই অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিরুদ্ধে জিতেছে টিম ইন্ডিয়া। আসল খেলা ছিল সুপার এইটে। তবে দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের সামনে পড়তেই ভারতীয় দলের ব্যাটিং লাইন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৭৬ রানে ম্যাচ হারল ভারত।
এরই মধ্যে বিশ্বকাপে ভারত সেমিফাইনাল খেলতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে ভারতের সেমিফাইনালের ভাগ্য টিকে রয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের হাতে।
টিম ইন্ডিয়া গ্রুপ ১-এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এই গ্রুপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ছাড়াও রয়েছে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারচতের নেট রান রেট -৩.৮০০ হয়ে গিয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের ২ পয়েন্ট। তাদের নেট রান রেট +৩.৮০০।
advertisement
advertisement
ভারত এবার যথাক্রমে জিম্বাবোয়ে (২৬ ফেব্রুয়ারি) এবং ওয়েস্ট ইন্ডিজের (১ মার্চ) খেলতে নামবে। বলাবাহুল্য এই দুটি ম্যাচই ভারতকে জিততে হবে। শুধু জিতলে হবে না। জিততে হবে বড় ব্যবধানে।
ভারতীয় দলের শুধু জিতলে হবে না। ভারতীয় দলের ক্রিকেটারদের প্রার্থনা করতে হবে, দক্ষিণ আফ্রিকা যেন বাকি দুটো ম্য়াচেই জেতে! তা হলে দক্ষিণ আফ্রিকা সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করবে। অন্যদিকে, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ একটি করে ম্য়াচ জেতার কারণে সেমির দৌড় থেকে ছিটকে যাবে। ফলে ভারত সেমিফাইনালে উঠতে পারবে।
advertisement
আরও পড়ুন- হারের মুখে ভারত! আজ হারলে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন কি শেষ? খুব সহজ হিসেব
২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওদিকে আবার ভারতীয় দল খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। ওই দিন ভারতকে অবশ্যই ভাল ব্যবধানে জিততে হবে। আর দক্ষিণ আফ্রিকাকেও জিততে হবে। তবেই ভারতের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন বেঁচে থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA : বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল ভাগ্য এখন দক্ষিণ আফ্রিকার হাতে! ২৬ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, সহজ অঙ্ক
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement