Sanju Samson : বিশ্বকাপ সেমিফাইনালে কি সত্যিই খেলতে পারবেন না সঞ্জু স্যামসন? আইসিসির নিয়ম কড়া, আসল সত্যিটা জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sanju Samson : অনেকেই বলছেন, টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না ভারতীয় দলের তারকা সঞ্জু স্যামসন!
মুম্বই : সত্যিই কি টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারবেন না সঞ্জু স্যামসন!
গত সপ্তাহে ভারতীয় দল বিশ্বকাপের সুপার এইট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারতীয় দল। সেই ম্যাচে অপ্রত্যাশিত নায়ক হয়ে উঠেছিলেন সঞ্জু স্যামসন। ব্যাট হাতে তিনি সেদিন ছিলেন অসাধারণ এবং করেন স্মরণীয় ৯৭ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ভারতীয় ক্রিকেটারের অন্যতম সেরা ইনিংস হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে।
তবে এই ঐতিহাসিক ব্যাটিং পারফরম্যান্সের পর সঞ্জু স্যামসন যা করেছিলেন, সেটিও আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংস খেলার পর স্যামসন আবেগপ্লুত হয়ে পড়েন। তিনি হেলমেট মাটিতে ছুড়ে ফেলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান।
advertisement
advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই উদযাপন তাঁর জন্য সমস্যার কারণ হতে পারে। কারণ এটি খেলোয়াড়দের আচরণ সংক্রান্ত আইসিসির বিধিনিষেধের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি-র আচরণবিধি অনুযায়ী মাঠের ভেতরে খেলোয়াড়দের নির্দিষ্ট মানদণ্ড মেনে চলতে হয়।
এদিকে কিছু মহল এমনও অনুমান করেছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সঞ্জু সেমিফাইনাল খেলতে পারবেন না। তাঁকে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
advertisement
সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ফর্মে থাকা সঞ্জুকে যে ভারতীয় দলের প্রয়োজন তা আর বলে দিতে হয় না। তবে বাস্তব হল, সঞ্জু স্যামসনের সত্যিই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। সাধারণত এই ধরনের উদযাপন যদি সরাসরি অসদাচরণ বা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে অপমানজনক আচরণ হিসেবে ধরা হয়, তা হলে তা কঠোর শাস্তির পর্যায়ে পড়ে। ফলে ভারতীয় শিবির আপাতত স্বস্তিতেই থাকতে পারে।
advertisement
advertisement
advertisement
সঞ্জু সেদিন যা করেছেন, তা আইসিসির আচরণবিধি অনুযায়ী সর্বোচ্চ লেভেল–১ অপরাধের মধ্যেই পড়ে। সাধারণত এই ধরনের লঙ্ঘনের শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ৫০ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হতে পারে বা ১–২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। লেভেল–১ অপরাধে সরাসরি নিষেধাজ্ঞা খুবই বিরল। তাই সঞ্জু স্যামসনের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 4:31 PM IST









