সেমিতে নামার আগে ঈশ্বরের স্মরণে ভারতীয় ক্রিকেটাররা, সিদ্ধিবিনায়ক মন্দিরে দিলেন পুজো
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালের আগে মুম্বইয়ের প্রসিদ্ধ সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।
ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালের আগে মুম্বইয়ের প্রসিদ্ধ সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। পুরো দল না থাকলেও বেশ কিছু তারকা ক্রিকেটার গিয়েছিলেন মন্দিরে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ঈশ্বরের আশীর্বাদ নেওয়া ও মানসিক শান্তি পাওয়ার লক্ষ্যেই তারা এই সিদ্ধিবিনায়ক মন্দির সফর করেন। সেমিফাইনালের চাপের মধ্যে নিজেদের মনকে স্থির রাখতেই এই সফর।
ভারতের বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল, ওপেনার ইশান কিশান এবং তরুণ ব্যাটার অভিষেক শর্মা মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিবিনায়ক মন্দিরে মন্দিরে পুজো দেন। তারা বিশেষ মন্ত্রপাঠ ও প্রার্থনায় অংশ নেন এবং দলের সাফল্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এই সময়ে মন্দিরে উপস্থিত ভক্তদের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং আশীর্বাদ নেন।
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ভারত ইতিমধ্যে গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল পার করে আত্মবিশ্বাস নিয়ে শেষ চারে উঠেছে। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও খেলোয়াড়রা কোনো ঝুঁকি নিতে চান না। ফাইনালে ওঠার লড়াইয়ে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটাররা।
advertisement
advertisement
প্রসঙ্গত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওবিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে ভারতকে এবারও টি-২০ বিশ্বকাপের শিরোপার দাবিদার ধরা হচ্ছে। তাই সেমিফাইনালের আগে এই মন্দির সফরকে অনেকেই শুভ সংকেত হিসেবে দেখছেন। জয় পেলে ভারত পৌঁছে যাবে ফাইনালে। দেশের কোটি কোটি সমর্থক এখন দলের সাফল্যের জন্য প্রার্থনা করছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 4:27 PM IST








