advertisement

Ind vs Eng : বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, খেলা না হলে কে যাবে বিশ্বকাপ ফাইনালে? আইসিসির চমকে দেওয়া নিয়ম

Last Updated:

Ind vs Eng : টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ৫ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হবে। ভারত বনাম ইংল্যান্ড। ম্যাচ না হলে কে যাবে ফাইনালে!

চ্যালেঞ্জের মুখে ভারতীয় দল।
চ্যালেঞ্জের মুখে ভারতীয় দল।
কলকাতা : ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ৫ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ী দল ৮ মার্চ আহমেদাবাদে ফাইনালে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে।
এখন প্রশ্ন হল, যদি বৃষ্টির কারণে সেমিফাইনাল ব্যাহত হয়, তা হলে ম্যাচের ফল কী হবে? বা রিজার্ভ ডে কীভাবে কার্যকর হবে? প্রথমেই বলা যাক, ৪ মার্চ কলকাতায় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনাল এবং ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে নির্ধারিত আছে।
আইসিসি-র নিয়ম অনুযায়ী প্রথমে চেষ্টা করা হবে ম্যাচের নির্ধারিত দিনই কমপক্ষে ৫-৫ ওভারের ম্যাচ খেলা সম্ভব হয় কিনা। যদি ম্যাচ সম্ভব না হয়, তা রিজার্ভ ডে-তে স্থানান্তরিত করা হবে। ম্যাচের নির্ধারিত দিনে প্রথমে অতিরিক্ত ৯০ মিনিট দেওয়া হবে। এই সময়ে শেষ চেষ্টা করা হবে যাতে ৫-৫ ওভারের ম্যাচ খেলা যায়।
advertisement
advertisement
যদি সেই দিন কোনওভাবে ম্যাচ খেলানো সম্ভব না হয় তা হলে রিজার্ভ ডে-তে স্থানান্তরিত হবে। প্রথম সেমিফাইনাল ম্যাচের রিজার্ভ ডে হবে ৫ মার্চ, আর ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য ৬ মার্চ। যদি নির্ধারিত দিনে কিছুটা ম্যাচ হয় এবং বৃষ্টির কারণে বিরতি ঘটে, তবে রিজার্ভ ডে-তে ম্যাচটি সেই একই অবস্থান থেকে শুরু হবে যেখান থেকে আগের দিন বন্ধ হয়েছিল।
advertisement
আরও পড়ুন- ‘রুলায়েগা কেয়া’- সেমিফাইনালে দলকে তুলে সঞ্জুর আবেগ ছুঁয়ে গেল সব মন, দেখুন
যদি দু’দিনই ম্যাচ না হয়, তাহলে সুপার-৮-এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল ফাইনালে সরাসরি প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সরাসরি ফাইনালে যেতে পারে। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, কলকাতা ও মুম্বইয়ে হওয়া সেমিফাইনাল ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তাই দুই ম্যাচ নির্ধারিত দিনে খেলা হওয়ার সম্ভাবনা বেশি। তবে নিয়ম অনুযায়ী, রিজার্ভ ডে আছে। যদি কোনো জরুরি পরিস্থিতি দেখা দেয়, তখন তা ব্যবহার করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng : বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, খেলা না হলে কে যাবে বিশ্বকাপ ফাইনালে? আইসিসির চমকে দেওয়া নিয়ম
Next Article
advertisement
WBHS: স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা, কারা পাবেন এই সুবিধা? জেনে নিন
স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা
  • পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS)–এ বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

  • পেনশনভোগীদের জন্য ২ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়ানোর ঘোষণা

  • জটিল IPD চিকিৎসার ক্ষেত্রে ২ লক্ষের বেশি খরচ হলেও মিলবে সুবিধা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement