advertisement

PV Sindhu: সুইস ওপেনে সিন্ধু গর্জন, ৪৯ মিনিটেই প্রতিপক্ষ বধ করে চ্যাম্পিয়ন, ফাইনালে হার প্রণয়ের

Last Updated:

এদিকে পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে জিতলেও পুরুষদের সিঙ্গলসের ফাইনালে হেরে গেলেন এইচ এস প্রণয় (HS Prannoy)৷

swiss open 2022: PV Sindhu wins in final hs prannoy losses - Photo Courtesy- Twitter
swiss open 2022: PV Sindhu wins in final hs prannoy losses - Photo Courtesy- Twitter
#নয়াদিল্লি: মরশুমের দ্বিতীয় মহিলা সিঙ্গলস খেতাব নিজের নামে করে নিলেন পিভি সিন্ধু (PV Sindhu)৷ সুইস ওপেনের  (Swiss Open) ফাইনালে ভারতীয় ব্যাডমিন্টনের তারকা হারালেন থাইল্যান্ডের প্রতিপক্ষ বুসানান ওংবামরুংফানকে (Busanan Ongbamrungphan)৷
এদিনের পিভি সিন্ধু ঝড়ে কার্যত উড়ে যান থাইল্যান্ডের প্রতিপক্ষ বুসানান৷ সুইস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৪৯ মিনিটে ফাইনাল জিতলেন পিভি সিন্ধু (PV Sindhu)৷  এদিনের খেলার ফল ২১-১৬, ২১-৮৷ অলিম্পিক্সে দুবারের পদকজয়ী পিভি সিন্ধুর এ মরশুমে এটা দ্বিতীয় আন্তর্জাতিক খেতাব৷
advertisement
advertisement
পিভি সিন্ধুর এটা বুসনানের বিরুদ্ধে ১৬তম জয়৷ তাঁরা একে অপরের বিরুদ্ধে ১৭ বার মুখোমুখি হয়েছেন৷ সেখানে থাই প্রতিপক্ষ মাত্র একবার ২০১৯এ  হংকং ওপেনে জিতেছিলেন৷
এদিকে পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে জিতলেও পুরুষদের সিঙ্গলসের ফাইনালে হেরে গেলেন এইচ এস প্রণয় (HS Prannoy)৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PV Sindhu: সুইস ওপেনে সিন্ধু গর্জন, ৪৯ মিনিটেই প্রতিপক্ষ বধ করে চ্যাম্পিয়ন, ফাইনালে হার প্রণয়ের
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৪ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement