advertisement

সারা-র আবদার, গণেশ চতুর্থীতে কলকাতা থেকে নানারকম মিষ্টি গেল মুম্বইতে সচিনের বাড়িতে

Last Updated:

মতিচুরের সেই লাড্ডু বা দরবেশ গেল আরব সাগরের পারে সচিনের বাড়িতে। এছাড়া ফেলুর জনপ্রিয় মোহিনী ও আম সন্দেশও পাঠানো হয়েছে। এই আম সন্দেশ অবশ্য সচিন কন্যা, সারার প্রিয়।

Sweetmaker Felu Modak send laddu to Sachin Tendulkar
Sweetmaker Felu Modak send laddu to Sachin Tendulkar
#মুম্বই: সচিনের বাড়ির গণেশ পুজোয় এবার বাংলার মিষ্টি। গণেশ পুজোর অন্যতম আকর্ষণীয় মিষ্টি মোদক অবধি গেল বাংলা থেকে। শ্রীরামপুরের বিখ্যাত মিষ্টির দোকান ফেলু মোদক। সেই ফেলু মোদকের মিষ্টি এবার মুম্বইতে সচিন তেন্ডুলকরের বাড়ির পুজোয়।
সচিনের মেয়ের আবদার মেনে পাঠানো হয়েছে সন্দেশও। ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে জানিয়েছেন, সচিনের বাড়িতে পাঠানো হয়েছে মোদক, মোহিনী, দরবেশ ও আম সন্দেশ। এর মধ্যে যে মোদক পাঠানো হয়েছে ৩০ পিস। এই মোদক বানানোর কৌশল কারিগর অমিতাভ গত ৫-৬ বছর ধরে পুণেতে গিয়ে শিখে এসেছে। নারকেল, ক্ষীর, ক্রিম, এলাচ সহ একাধিক উপকরণের মিশ্রণে তৈরি এই মোদক একেবারে মহারাষ্ট্রের মোদকের মতই।
advertisement
advertisement
সেখানে যে স্বাদ রয়েছে তা একেবারে তুলে এনেছে বাঙালি এই মিষ্টান্ন প্রতিষ্ঠান। অন্যদিকে যে দরবেশ পাঠানো হয়েছে তা একেবারে বাঙালি ঘরানার। গণেশ পুজো আর লাড্ডু সমার্থক। মতিচুরের সেই লাড্ডু বা দরবেশ গেল আরব সাগরের পারে সচিনের বাড়িতে। এছাড়া ফেলুর জনপ্রিয় মোহিনী ও আম সন্দেশও পাঠানো হয়েছে। এই আম সন্দেশ অবশ্য সচিন কন্যা, সারার প্রিয়।
advertisement
অমিতাভ জানিয়েছেন, ‘‘এটা দারুণ ব্যাপার আমাদের কাছে যে আমরা সচিন তেন্ডুলকরের বাড়ির গণেশ পুজোয় মিষ্টি পাঠাতে পারলাম। আমরা মিষ্টির নানা স্বাদ নিয়ে গবেষণা করি। তবে যে মিষ্টি পাঠানো হয়েছে ক্রিকেটের ঈশ্বরের বাড়িতে তা একেবারে বাঙালিয়ানায় ভরা।’’
Abir Ghosal
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সারা-র আবদার, গণেশ চতুর্থীতে কলকাতা থেকে নানারকম মিষ্টি গেল মুম্বইতে সচিনের বাড়িতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement