advertisement

এক রাজ্য এক ভোট মত বদলালো সুপ্রিম কোর্ট, স্বীকৃতি বিসিসিআইয়ের নয়া সংবিধানকেও

Last Updated:
#নয়াদিল্লি :  এর আগে এক রাজ্য এক ভোট নিয়ে যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট , বৃহস্পতিবার সেই রায়ে পরিবর্তন সাধন করল ৷
লোধা সুপারিশ অনুযায়ি বিসিসিআই প্রশাসনে স্বচ্ছ্বতা আনতে এক রাজ্য এক ভোটের প্রস্তাব দিয়েছিল ৷ প্রাথমিকভাবে এই সিদ্ধান্তের পক্ষপাতি থাকলেও বৃহস্পতিবার বিচারপতি দীপক মিশ্র-র বেঞ্চ মান্যতা দিয়ে দিল একই রাজ্যের একাধিক অ্যাসোসিয়েশনকে ৷
পার্মানেন্ট মেম্বরশিপ পেয়ে গেল মুম্বই, সৌরাষ্ট্র,ভাদোদরা, ও বিদর্ভ ৷ এদিন দীপক মিশ্র-র বেঞ্চ বিসিসিআইয়ের নতুন সংবিধানের খসড়াতেও সবুজ সংকেত দিয়েছে ৷ তবে কয়েকটা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তামিলনাড়ু সোসাইটিসের রেজিস্ট্রার জেনেরলকে চার সপ্তাহের মধ্যে এই সংবিধানকে রেকর্ডে আনতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত ৷
advertisement
advertisement
বেঞ্চের বাকি বিচারপতি এ এম খানওয়িলকার ও ডিওয়াই চন্দ্রচূড় রেলওয়েজ , সার্ভিসেস এবং বিশ্ববিদ্যালয়গুলির পার্মানেন্ট মেম্বরশিপ ফিরিয়ে  এনেছে ৷
সমস্ত ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিসিসিআইয়ের নয়া সংবিধান ৩০ দিনের মধ্যে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷
এদিকে কুলিং পিরিয়ড ও বিসিসিআই আধিকারিক হিসেবে যোগ্যতা হারানোর বিষয়েও রায় দিয়েছে সর্বোচ্চ আদালত ৷ দু’বছর টানা পদে থাকার মত প্রত্যেক আধিকারিককে ৬ বছরের জন্য কুলিং পিরিয়ডে যেতে হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এক রাজ্য এক ভোট মত বদলালো সুপ্রিম কোর্ট, স্বীকৃতি বিসিসিআইয়ের নয়া সংবিধানকেও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement