advertisement

Sunil Chhetri: সুনীল ছেত্রী বাংলায় গালাগালি সব বোঝেন! দিতে পারেন না শুধু ইমেজ রাখার জন্য

Last Updated:

সুনীল বলে দেন, ওই টাইমে ভালো করে বাংলা বলতে পারতাম। ওই টাইমে গালাগালি খেতাম, বাংলা জানতাম

বাংলা গালাগালি বোঝেন সুনীল
বাংলা গালাগালি বোঝেন সুনীল
কলকাতা: প্রায় কুড়ি বছর আগে যখন প্রথমবার কলকাতায় খেলতে এসেছিলেন সুনীল ছেত্রী তখন মোহনবাগানেই হয়েছিল তার অভিষেক। কোচ ছিলেন সুব্রত ভট্টাচার্য। পরবর্তীকালে তিনি আত্মীয় হবেন তখন কে জানত? কিন্তু সুনীল ছেত্রী জানিয়েছেন তার স্পষ্ট মনে আছে সেই সময় প্রচুর গালাগাল খেতেন বাংলায়। দিতেও পারতেন। কিন্তু এখন সব গালাগালি মনে থাকলেও দিতে পারেন না সম্মান রক্ষার কারণে।
তাকে ভারতীয় ফুটবলের আইকন বলা হয়, তাই ইমেজ বজায় রাখতেই এমনটা করতে হয়। দেশের জার্সি গায়ে তেরঙা উড়িয়েছেন। দেশের অধিনায়ক হয়েছেন। তবে ভোলেননি মোহনবাগানকে। আর মোহনবাগান দিবস’-র সন্ধ্যায় গঙ্গাপারের ক্লাবের তাঁবু মাতিয়ে তুললেন সেই সুনীল ছেত্রী। ক্লাবে হাজির থেকে সবুজ-মেরুন সমর্থকদের হৃদকম্পন বাড়িয়ে তুললেন।
advertisement
advertisement
সেই সঙ্গে বাংলায় কথা বলে মোহনবাগান সমর্থকদের তো বটেই, আপামর বাঙালির মন জিতে নিলেন বর্তমানে পুরুষদের ফুটবলে বিশ্বের সর্বকালীন চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। ভাঙা-ভাঙা বাংলায় আবার মজা করে সুনীল জানালেন, স্ত্রী সোনম বলে দিয়েছেন যে মোহনবাগান দিবসে বাংলায় কথা বলতে হবে। কিন্তু দীর্ঘদিন চর্চা না থাকায় আগের মতো চটপট বাংলা বলতে পারেন না।
advertisement
মজার ছলে হাসতে-হাসতে সুনীল বলে দেন, ওই টাইমে ভালো করে বাংলা বলতে পারতাম। ওই টাইমে গালাগালি খেতাম, বাংলা জানতাম। এখন ট্রেনিং শেষ হয়ে গিয়েছে। প্রচুরদিন গালাগালি খাইনি। সোনম আমায় বলেছে যে ওখানে গিয়ে প্লিজ বাংলায় কথা বলতে চেষ্টা করবে। তাই পরবর্তী পাঁচ মিনিট আমি বাংলায় বলতে চেষ্টা করব। অনেক মোহনবাগান সমর্থক তাকে অনুরোধ করেছেন অবসর নেওয়ার আগে একবার সবুজ মেরুন জার্সি পড়তে। সেটা নিয়ে অবশ্য কথা দিতে পারেননি ক্যাপ্টেন ছেত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri: সুনীল ছেত্রী বাংলায় গালাগালি সব বোঝেন! দিতে পারেন না শুধু ইমেজ রাখার জন্য
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement