East Bardhaman News: চাষবাস ছাড়া পুজোর কাজ করেন বাবা, মা গৃহবধূ, দারিদ্র্যকে প্রতিভা দিয়ে হারিয়ে আজ রাজস্থান রয়্যালসে বাঙালি সৌমেন
- Reported by:Sayani Sarkar
- Published by:Debalina Datta
Last Updated:
Success Story: প্রত্যন্ত গ্রাম থেকে আজ ভারতের বহু ক্রিকেটপ্রেমীর স্বপ্নের মঞ্চের কাছে আরও একধাপ এগিয়ে গেল পূর্ব বর্ধমানের সৌমেন। দুচোখে স্বপ্ন নিয়ে বহ দিন কাটাতে হয়েছে না খেয়েও এবার সেই বল হাতে কাঁপাতে চলেছেন ক্রিকেট দুনিয়া।
রায়না: প্রত্যন্ত গ্রাম থেকে আজ ভারতের বহু ক্রিকেটপ্রেমীর স্বপ্নের মঞ্চের কাছে আরও একধাপ এগিয়ে গেল পূর্ব বর্ধমানের সৌমেন। দুচোখে স্বপ্ন নিয়ে বহ দিন কাটাতে হয়েছে না খেয়েও এবার সেই বল হাতে কাঁপাতে চলেছেন ক্রিকেট দুনিয়া। রাজস্থান রয়্যালসের নেট বোলার হিসেবে ডাক পেয়েছে সে,১৬ তারিখ থেকেই হবে জয়নিং। কিন্তু তার লক্ষ্য ইন্ডিয়া টিমের জার্সি। আর ছেলের এই সাফল্যে চোখে জল মায়ের।
পূর্ব বর্ধমান জেলার রায়নার পলাশন অঞ্চলের বাশা গ্রামের বাসিন্দা সৌমেনে চট্টোপাধ্যায়। ছোট থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার।বাবা চাষবাস করেন ও পুজো করেন, মা গৃহবধূ কোন রকমের চলে সংসার,বহুদিন কেটেছে না খেয়ে কিন্তু আর্থিক সীমাবদ্ধতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার স্বপ্ন পূরণের পথে। তার এই স্বপ্নপূরণে সর্বতোভাবে পাশে দাঁড়িয়েছেন তার পরিবার। তাই প্রত্যন্ত গ্রাম থেকে গিয়েও নিজের কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছেন রাজস্থান রয়েলসে। বাশা গ্রামে ছোট থেকে বড় হয়ে ওঠা তার।
advertisement
advertisement
ছোটবেলায় গ্রামে টেনিস বল দিয়ে শুরু তার প্র্যাকটিস। পরে শাকনাড়া হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়ে কলকাতায় চলে যায় সৌমেন। তারপর সেখান থেকে গেছে দিল্লি-মুম্বই আর সেখান থেকেই প্রফেশনাল ক্রিকেটার হওয়ার জার্নি শুরু তার। গত বছরেই রাজস্থান রয়েলসের সিলেক্টর পঙ্কজ সিং-এর নজরে আসে সৌমেন কিন্তু বলের স্পিড একটু কম বেশি থাকায় সুযোগ হয়নি খেলার। সৌমেন বলেন,এবছর আমি টপ এসেছি অল ওভার ইন্ডিয়ার আটটা সিটির মধ্যে থেকে।
advertisement
‘‘১৪০ কিমি প্রতি ঘণ্টা গড়ে রয়েছে আমার বলের স্পিড আর সেখান থেকেই আমার সিলেকশন। সব ঠিক থাকলে আইপিলও খেলব কিন্তু ভবিষ্যতে আমার লক্ষ্য টিম ইন্ডিয়ার জার্সি।’’ সৌমেনের এই সাফল্যে আনন্দে আত্মহারা মা-বাবা, গোটা পরিবার সহ গ্রামবাসীরাও। আনন্দে চোখে জল মা-বাবার। তাঁরা বলেন, ‘‘বহু কষ্ট করে ছেলে এই জায়গায় পৌঁছে, চাই আগামী দিনে যাতে এভাবেই আরও এগিয়ে যেতে পারে।’’
advertisement
বাশা গ্রাম থেকে রাজস্থান রয়েলস এর নেট বোলার এই দীর্ঘ সফরের প্রতিটি বাঁকে মিশে আছে সৌমেন ও তার মা-বাবার রক্ত জল করা পরিশ্রম। দারিদ্র্যকে বোল্ড আউট করে সৌমেন আজ জয়ের ক্রিজে। সৌমেনের এই জার্নি অনুপ্রেরণা যোগাবে প্রত্যন্ত গ্রামের বহু ক্রিকেট যুবকে।
Sayani Sarkar
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2026 3:03 PM IST








