advertisement

সাত বছর পর লা লিগা পেল ‘ নতুন তারা ’

Last Updated:

কখনও মেসি আবার কখনও রোনাল্ডো। বিশ্ব ফুটবলে এই দুই মহানায়কের টক্করে ম্লান ছিলেন এতদিন বাকি তারকারা। এবার সেখান থেকেই উত্থান লুই সুয়ারেজের। লা লিগার সর্বোচ্চ গোলদাতার দৌড় তিনিই সবার শীর্ষে।

#বার্সেলোনা: দুই মহাতারকার লড়াই ঘিরে এক গ্রহ। আর সেখানেই এবার থাবা বসিয়ে দিলেন ভিনদেশি তারা। তিনি লুই সুয়ারেজ। লা লিগার আসরে ৪০ গোল করে তিনিই সর্বোচ্চ গোলদাতা। ২০০৯ থেকে এই শিরোপা দখলে থাকত কখনও মেসির আবার কখনও রোনাল্ডোর। সাত বছর পর এবার সেইস্থানেই উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। শেষ ম্যাচে গ্রানাডার বিরুদ্ধে হ্যাটট্রিক করেই উজ্জ্বল মহাতারকার আসনে ঢুকে পড়লেন এবার উরুগুয়ের এই তারকা। কোনঠাসা বার্সাকে লিগে টেনে তুলতে শেষ ৫ ম্যাচে ২৪টির মধ্যে একাই করেন ১৪ গোল। ঝুলিতে রয়েছে ৬টি হ্যাটট্রিক। গোল করিয়েছেন ১৬টি। দেশ ও ক্লাবের হয়ে গোল করেছেন এবার ৫৯টি। গোলের পাস বাড়িয়েছেন ২৬টি। সর্বাধিক গোলের তালিকাতেও রোনাল্ডো-মেসিদের পিছনে ফেলে দিয়েছেন উরুগুয়ের এই তারকা। এনরিকের ‘এমএসএন’ মধ্যমনি হয়েই অসাধারণ কীর্তি। সব ঠিক থাকলে, সেরার সেরা পুরস্কারের জন্যও এবার অন্যতম হতে চলেছেন এই লুই সুয়ারেজ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সাত বছর পর লা লিগা পেল ‘ নতুন তারা ’
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement