advertisement

গাড়ি দুর্ঘটনার পর গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার কুলশেখরা !

Last Updated:

এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলেন শ্রীলঙ্কার পেসার নুওয়ান কুলশেখরার গাড়িতে ৷

#কলম্বো : গাড়ি চালানোর সময় দুর্ঘটনা ৷ এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলেন শ্রীলঙ্কার পেসার নুওয়ান কুলশেখরার গাড়িতে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আরোহীর ৷ ব্যস তারপর আর কী ৷ পুলিশ প্রথমে কুলশেখরাকে গ্রেফতার করলেও জিজ্ঞাসাবাদের পর পড়ে অবশ্য ছেড়ে দেওয়া হয় শ্রীলঙ্কার পেসারকে ৷
পুলিশ সূত্রে খবর, ট্র্যাফিক আইন লঙ্ঘন করেই ওই মোটরসাইকেল আরোহী সজোরে এসে ধাক্কা মারে কুলশেখরার গাড়িতে ৷ এ১ জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ শ্রীলঙ্কা বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছে ,“প্রাথমিক তদন্তে একথা জানা গিয়েছে যে কুলশেখরা ক্যান্ডি থেকে কলম্বো ফিরছিলেন। তখনই উল্টোদিক থেকে একটি মোটরসাইকেল সজোরে এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। একটি বাসকে ওভারটেক করতে গিয়েই বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই ঘটে এই দুর্ঘটনা । ’’ সম্প্রতি টেস্ট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন কুলশেখরা ৷ ২৭ টি টেস্ট ম্যাচ খেলে ফেলা এই পেসার শ্রীলঙ্কা দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গাড়ি দুর্ঘটনার পর গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার কুলশেখরা !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement