advertisement

খেলার টুকরো খবর

Last Updated:

২০০ মিটার দৌড়ের ফাইনালে বোল্ট। বছরের সেরা সময় করে ফাইনালে উঠলেন বিশ্বের দ্রুততম পুরুষ।

২০০ মিটারের ফাইনালে বোল্ট
২০০ মিটার দৌড়ের ফাইনালে বোল্ট। বছরের সেরা সময় করে ফাইনালে উঠলেন বিশ্বের দ্রুততম পুরুষ। সময় নিলেন মাত্র ১৯.৭৮ সেকেন্ড। সেমিফাইনালে প্রথম হন বোল্ট।
 চ্যাম্পিয়ন বাংলা
advertisement
মরশুমের প্রথম ট্রফি জিতল বাংলা। কর্ণাটকে আমন্ত্রনীমূলক টুর্নামেন্ট জিততে সফল মনোজরা। ফাইনালে কর্ণাটক একাদশকে তারা হারাল ৬ উইকেটে। দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাট করলেন বাংলার অগ্নিভ পান ও ঋত্বিক চট্টোপাধ্যায়। ৯১ রানে অপরাজিত থাকেন অগ্নিভ। ৫৬ করে অপরাজিত থাকেন ঋত্বিক।
advertisement
ইস্টবেঙ্গলে রাখি বন্ধন
রাখি বন্ধন উৎসবে মাতল ইস্টবেঙ্গল ফুটবলাররা। ফ্যান ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে ফুটবলারদের হাতে রাখি পরানো হয়।
প্রেমের জয়
বুধবার ব্রিটিশ মিডিয়ার প্রথম পৃষ্ঠার শিরোনাম, ‘গোল্ডেন কিস’। প্রেমিক জেসন কেনি’কে ভেলোড্রমে দাঁড়িয়েই চুম্বন করছেন মহিলা সাইক্লিস্ট লরা ট্রট। রিও অলিম্পিক্স সাইক্লিংয়ে ফের জয়জয়কার গ্রেট ব্রিটেন দলের। এবং সেই সাফল্যের কেন্দ্রে দাঁড়িয়ে লরা ট্রট এবং তাঁর প্রেমিক জেসন কেনি। মহিলাদের সাইক্লিংয়ে আগেই সোনা জিতেছিলেন লরা। মঙ্গলবার একরাশ উৎকণ্ঠা নিয়ে তিনি তাকিয়েছিলেন প্রেমিক জেসনের দিকে। সাইক্লিংয়ে কেনি তিন নম্বর সোনা জয়ের পরেই আনন্দে চিৎকার করে কেঁদে ওঠেন তিনি। তার পরেই সটান ভেলোড্রমে নেমে গিয়ে জেসনকে প্রকাশ্যেই চুম্বন করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
খেলার টুকরো খবর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement