advertisement

জাতীয় পতাকা হাতে আবেগপ্রবণ সৌরভ, নিজের বাড়ির বাগান থেকে স্বাধীনতা দিবসের দিন দাদার ভিডিও ভাইরাল

Last Updated:

দাদা এও  বলেন ভারতীয়রা দেশে থাকুন বা দেশের বাইরে দেশের জন্য একইভাবে বিশেষ অনুভূতি সবসময়েই কার্যকর থাকে৷

Sourav Ganguly shares emotional post on Independence day
Sourav Ganguly shares emotional post on Independence day
#কলকাতা: ভারত নিজের ৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপনে ব্যস্ত৷ সারা দেশ জুড়ে  স্বাধীনতা দিবস আনন্দ ও গৌরবের সঙ্গে পালিত হচ্ছে৷  এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ‘‘আজাদি কা অমৃতমহোৎসব’’  বলে চিহ্নিত করেছেন৷ খেলার জগত থেকে বিনোদনের দুনিয়ার মানুষ সকলেই স্বাধীনতার এই দিনকে নিজেদের মতো করে উদযাপন করেছে৷ আবার অনেকেই দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় একইভাবে এই বিশেষ দিনে আবেগপ্রবণ৷
সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের বেহালার বাড়ির বাগান থেকে এই ভিডিওটি পোস্ট করেছেন৷ দাদার পরণে মেরুণ টি শার্ট , হাতে রয়েছে তেরঙ্গা জাতীয় পতাকা৷ দাদাকে এদিন আবেগমথিত হতে শোনা গেছে এই ভিডিওতে৷ দেশের জার্সি গায়ে খেলা থেকে শুরু হোক বা দেশের কোনও ঘটনা সব কিছুই ভারতীয়দের একইভাবে আবেগতাড়িত করে বলে জানিয়েছেন৷
advertisement
advertisement
দেখে নিন সৌরভ গঙ্গোপাধ্যায় জাতীয় পতাকা হাতে কী বললেন ভিডিওতে৷
advertisement
দাদা এও  বলেন ভারতীয়রা দেশে থাকুন বা দেশের বাইরে দেশের জন্য একইভাবে বিশেষ অনুভূতি সবসময়েই কার্যকর থাকে৷ সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে তিনি তাঁদের আত্মবলিদানের জন্য কুর্নিশ করেন৷
এদিকে এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো বিরাট কোহলি, অনুষ্কা শর্মাকে নিয়ে দেশবাসীকে ৭৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান৷ এছাড়াও হার্দিক পান্ডিয়া, চেতেশ্বর পূজারা, ভিভিএস লক্ষ্মণ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
একইভাবে নিখাত জরিন এবং মীরাবাই চানুও সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জাতীয় পতাকা হাতে আবেগপ্রবণ সৌরভ, নিজের বাড়ির বাগান থেকে স্বাধীনতা দিবসের দিন দাদার ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement