advertisement

ক্লাবের শতবর্ষে ফের মাহি-ম্যাজিক দেখা যেতে পারে শ্যামবাজারে

Last Updated:

এমনটা হলে এক যুগ পর আবার কলকাতার ক্লাবে খেলতে দেখা যাবে মাহিকে।

#কলকাতা: ২০১৮-এ একশোয় পা। তৈরি শ্যামবাজার ক্লাব। সেরা চমক শতবর্ষ পূর্তিতে প্রাক্তনীদের ম্যাচ। যে ম্যাচে ফের পুরনো ক্লাবের জার্সি গায়ে চাপাতে পারেন মহেন্দ্র সিং ধোনি। এমনটা হলে এক যুগ পর আবার কলকাতার ক্লাবে খেলতে দেখা যাবে মাহিকে।
তখনও ধোনি হয়ে ওঠা হয়নি। কলকাতায় এসেছিলেন শ্যামবাজারের হয়ে খেলতে। পি সেন ট্রফিতে। হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি। সেই দলে ছিলেন শ্রীধরণ শ্রীরামও। এক যুগ আগের কথা। ২০১৮-এ সেঞ্চুরি পূর্ণ করবে শ্যামবাজার। চমক হিসেবে ফের থাকছেন মহেন্দ্র সিং ধোনি। আগেরবার ধোনিকে খুব কাছ থেকে দেখেছিলেন গৌতম দাশগুপ্ত। তখন বোর্ডের প্রথমসারির কর্তা। এখন শুধুই শ্যামবাজারের সচিব। সামনের বছর শতবর্ষ পূর্তিতে একগুচ্ছ পরিকল্পনা। জমাটি রোড শো, প্রাক্তনীদের ম্যাচ। মাহিকে নিয়ে আসার ভাবনা সেখান থেকেই।
advertisement
শুধু কি জমজমাট সেলিব্রেশন! দলবদলেও অন্যদের সঙ্গে পাল্লা দিতে রেডি শ্যামবাজার। কথা হয়েছে ঋদ্ধিমান সাহার সঙ্গে। নতুন মরশুমে ঋদ্ধিকে পাওয়া যাবে কি না কনফার্ম নয়। তবে শতবর্ষ পূর্তির ম্যাচে মাহির সঙ্গেই মাঠে নামতে পারেন ঋদ্ধি, রণদেবরা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্লাবের শতবর্ষে ফের মাহি-ম্যাজিক দেখা যেতে পারে শ্যামবাজারে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement