advertisement

Shakib Al Hasan vs South Africa : প্যাসেঞ্জার নয়, দক্ষিণ আফ্রিকায় ড্রাইভিং সিটে থাকাই লক্ষ্য সাকিবের

Last Updated:

Shakib Al Hasan wants to be in the driver seat against South Africa for Bangladesh. প্যাসেঞ্জার নয়, দক্ষিণ আফ্রিকায় ড্রাইভিং সিটে থাকাই লক্ষ্য সাকিবের

দক্ষিণ আফ্রিকার মাটিতে জ্বলে উঠতে চান সাকিব
দক্ষিণ আফ্রিকার মাটিতে জ্বলে উঠতে চান সাকিব
যে কথা সেই কাজ। রোববার রাত ১১ টার ফ্লাইটেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে বেশ ফুরফুরে মেজাজে চ্যাম্পিয়ন অলরাউন্ডার। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সাড়ে ৫ মিনিটের আলাপে সাকিব বলে গেলেন অনেক কথাই। তবে সব কথার ভিড়ে আসল কথাটি বলতে ভোলেননি। সাকিবের আশা, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে পারলে খুবই ভাল লাগবে। তবে অন্তত একটি ম্যাচ জেতার লক্ষ্য তার।
advertisement
advertisement
তিনি বলে গেলেন, আমি চাই অন্তত একটি ম্যাচ জিততে। আর যদি সেটা হয়, তাহলে খুব ভাল হবে। আমার ধারণা পুরো দলেরই টার্গেট থাকবে সেটা। মাঝে যেতে চাননি। শরীর ও মনের দিক থেকে অবসাদগ্রস্ত ছিলেন। শেষ পর্যন্ত যখন দেশ ছাড়ছেন, তখন আপনার মনর অবস্থা কেমন? আপনি কতটা স্বস্তি নিয়ে যাচ্ছেন? সাকিবের চট জলদি জবাব, অনেকটাই স্বস্তির।
advertisement
দলের সাথে থাকাটা সব সময়ই স্বস্তির ও সুখের। ভাল ব্যাপার। মজার ব্যাপার। শেষ ১৫ বছর ধরে আছি। আশা করছি সামনেও থাকবে সেটা। দলের সাথে থাকাটাই আনন্দের। আফগানিস্তানের সঙ্গে সিরিজটিও তিনি খুব উপভোগ করেননি। বলেছিলেন তিনি প্যাসেঞ্জারের আসনে ছিলেন।
এবার দক্ষিণ আফ্রিকায় কী ড্রাইভিং সিটে বসতে চান? সাকিবের রসিকতামাখা জবাব, কে না চায়? আমিও ড্রাইভিং সিটে থাকতে চাই। একদিনের সিরিজে অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল। পুরনো বন্ধু অধিনায়ক হিসেবে সফল হবেন আশাবাদী সাকিব।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shakib Al Hasan vs South Africa : প্যাসেঞ্জার নয়, দক্ষিণ আফ্রিকায় ড্রাইভিং সিটে থাকাই লক্ষ্য সাকিবের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement