কোহলি প্রেমে ভাষা হারালেন শাহরুখ! ক্রিকেটের কিং - কে সালাম বলিউড বাদশার
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shahrukh Khan congratulates brilliant Virat Kohli after match winning knock against Pakistan. ক্রিকেটের কিং কে নিয়ে এক আবেগ ঘন পোস্ট করেছেন বলিউড বাদশা।
#মেলবোর্ন: তিনি ক্রিকেট দলের মালিক। ভারত পাকিস্তান খেলা হলে আগেও তাকে দেখা গিয়েছে মাঠে। সেই ২০০৭ ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকায় উপস্থিত ছিলেন শাহরুখ খান। তারপর কেকেআরের মালিক হলেন তিনি। ক্রিকেটের সঙ্গে সম্পর্ক বেড়েছে প্রতিনিয়ত।
অসাধারণ, অনন্য, অস্বাভাবিক! জানিনা কিভাবে ব্যাখ্যা করব চোখে কি দেখলাম! বক্তার নাম শাহরুখ খান। লিখেছেন বিরাট কোহলির পাকিস্তানের বিরুদ্ধে খেলা ৮২ রানের অসাধারণ ইনিংস সম্পর্কে। ক্রিকেটের কিং কে নিয়ে এক আবেগ ঘন পোস্ট করেছেন বলিউড বাদশা।
advertisement
advertisement
নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন, দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ দেখলাম। ভারত দুরন্ত ম্যাচ জিতল। পাকিস্তান লড়াই করেছে। বিরাট কোহলিকে হাসতে দেখলাম, কাঁদতে দেখলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক চাক দে ইন্ডিয়া। শুরু হয়ে গেল হ্যাপি দিওয়ালি। কোহলির এমন ইনিংসের প্রশংসা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে সানিয়া মির্জার স্বামী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক।
advertisement
So good to see a great game of cricket. So wonderful to see India win. So brilliant to see @imVkohli batting….and so inspiring to see him cry and smile….and the background score of Chak de India!! Happy Diwali starts right now!!!
— Shah Rukh Khan (@iamsrk) October 23, 2022
advertisement
একমাত্র বিরাট কোহলি বলেই এই ম্যাচটা ভারত নিয়ে গেছে জানিয়েছেন মালিক। সাদা বলের ক্রিকেটে বিরাট দুনিয়ার সেরা ব্যাটসম্যান আর কোনও দ্বিধা থাকা উচিত নয় মনে করেন মালিক। আসলে বিরাট কোহলি এমন একটা আবেগ যার আবেদন ভারতে যতটা আছে, তার থেকে কিছু কম নেই পাকিস্তানে।
পাকিস্তানিরা বিরাটকে আবদার করেছেন অবসরের আগে একবার খেলে যান পাকিস্তানে। বিরাট অবশ্য এতে কিছু করতে পারবেন না। পাকিস্তানের মাটিতে ভারত খেলবে না খেলবে না এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে গ্রহণ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
advertisement
তবে বিরাট কোহলিকে নিয়ে লেখা শাহরুখ খানের এমন আবেগঘন পোস্ট ছড়িয়ে পড়েছে আসমুদ্র হিমাচল। আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী মজে কোহলির নামে। 'ইয়ে দিওয়ালি কোহলি ওয়ালি ' বললেও কিছু ভুল বলা হয় না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 24, 2022 12:11 AM IST








