advertisement

মুখে আনলেন না বিরাট কোহলির নাম, ভারতের জয়ে টিম গেমের প্রশংসা সৌরভের

Last Updated:

Sourav Ganguly congratulates Indian cricket team but did not mention Virat Kohli. মুখে আনলেন না বিরাট কোহলির নাম, ভারতের জয়ে টিম গেমের প্রশংসা সৌরভের

ভারতের জয় আনন্দিত, কোহলিকে বিরাট উপেক্ষা সৌরভের
ভারতের জয় আনন্দিত, কোহলিকে বিরাট উপেক্ষা সৌরভের
#কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় দারুন খুশি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের পরে। পাকিস্তানের বিরুদ্ধে জয় বাকি ভারতীয়দের মতো তিনি খুশি হবেন সেটাই স্বাভাবিক। এতে আশ্চর্যের কিছু নেই। নিজে এত বড় অধিনায়ক ছিলেন। বহু ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে। এই অনুভূতিটা কিরকম হয় তিনি ভালই জানেন।
কিন্তু বিরাট কোহলির সঙ্গে সৌরভের সম্পর্ক যে এখনও শীতল সেটা আবার প্রমাণিত হল। রবিবার ভারতের জয়ের পিছনে বড় ভূমিকা বিরাটের। তিনি ৫৩ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে গিয়ে ম্যাচ জেতে ভারত। সদ্য প্রাক্তন হওয়া বিসিসিআই সভাপতি সৌরভ টুইট করে লেখেন, এরকম জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা। বিশ্বকাপের শুরুটা দারুণ হল।
advertisement
গোটা দলকে প্রশংসায় ভরিয়ে দিলেও সৌরভের টুইটে বিরাটকে নিয়ে কোনও মন্তব্য দেখা গেল না। লোকেশ রাহুল, রোহিত শর্মারা ফিরে গেলে বিরাটই ভারতকে এগিয়ে নিয়ে যান। তাঁর সঙ্গী ছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি ৩৭ বলে ৪০ রান করেন। কিন্তু আউট হয়ে যান হার্দিক। শেষ অবধি ক্রিজে থেকে ভারতকে ম্যাচ জিতিয়ে তবেই সাজঘরে ফেরেন বিরাট।
advertisement
advertisement
এই ম্যাচে হার্দিক পান্ডিয়া অলরাউন্ড পারফরমেন্স করেছেন। জীবনের প্রথম বিশ্বকাপ ম্যাচ বল হাতে আরশদীপ সিংহ অসাধারণ পারফরম্যান্স তুলে ধরেছেন। তবে সৌরভ লিখুন অথবা নাই লিখুন, বিরাট কোহলি না থাকলে এই ম্যাচ ভারত জিততে পারত না তাতে সন্দেহ নেই। উল্লেখ্য মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে শুভেচ্ছা জানালেও সৌরভকে জানাননি বিরাট।
advertisement
দুজনের শীতল সম্পর্ক আবার সামনে চলে এল। শেষ পর্যন্ত সিএবির কোনও পদেই দাঁড়ালেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরোধী প্যানেল নেই। বাধা দেওয়ার কেউ ছিল না। তিনি চেয়েছিলেন ভোটের লড়ে বাংলার ক্রিকেট প্রশাসকের সবচেয়ে বড় চেয়ারে বসতে। সেটা হচ্ছে না। তার জায়গায় বসছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বিভিন্ন পদে থাকছেন প্রবীর চক্রবর্তী, নরেশ ওঝা, দেবব্রত দাস, অমলেন্দু বিশ্বাস।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মুখে আনলেন না বিরাট কোহলির নাম, ভারতের জয়ে টিম গেমের প্রশংসা সৌরভের
Next Article
advertisement
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
  • ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের.

  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল

  • বক্সে কিং কানের মুখে অবশ্য হতাশার ছাপ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement