advertisement

Shahid Afridi vs Shaheen Afridi: শ্বশুর আফ্রিদির সঙ্গে জামাই শাহিনের মারকাটারি লড়াই, শেষ পর্যন্ত কে জিতল জানেন?

Last Updated:

Shahid Afridi vs Shaheen Afridi: ক্রিকেট মাঠে শ্বশুর-জামাইয়ের লড়াই। এর আগে কখনও হয়েছে নাকি?

নয়াদিল্লি: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজ খেলা চলছে। অন্যদিকে পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগ। পিএসএলে রোমাঞ্চকর একটি ম্যাচ দেখা গেল। ক্রিকেট মাঠে শ্বশুর-জামাইয়ের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই হল। লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির মধ্যে মারকাটারি লড়াই দেখলেন দর্শকরা।
শাহিদ আফ্রিদি সবসময় লম্বা ছক্কা মারার জন্য পরিচিত। তিনি পাকিস্তান ক্রিকেটের তারকা। একই সঙ্গে মারাত্মক বোলিংয়ের জন্য সবার মন জয় করে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। ম্যাচে প্রথমে ব্যাট করে বড় স্কোর করে লাহোর কালান্দার্স। লাহোর ২০৪ রান করে। কোয়েটা অবশ্য ৪ বল বাকি থাকতেই সেই টার্গেটে পৌঁছে যায়।
আরও পড়ুন- লতা মঙ্গেশকরের ভাইকে চাকরি থেকে সরিয়েছিল কংগ্রেস সরকার! কী অভিযোগ করলেন মোদি?
কোয়েটার হয়ে ইংলিশ ব্যাটার জেসন রয় দুর্দান্ত ব্যাটিং করেন। শাহীন আফ্রিদি এবং শহীদ আফ্রিদির মধ্যে ম্যাচে ব্যাট-বলের লড়াই দেখা যায়নি। তবে দুই দলের মধ্যে রোমাঞ্চকর লড়াই হয়েছে।
advertisement
advertisement
শাহিদ আফ্রিদির জামাই লাহোরের অধিনায়ক-
লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির বাগদান হয়েছে শাহিদ আফ্রিদির বড় মেয়ে অক্সার সঙ্গে। শাহিদ নিজেই তাঁর একটি পোস্টে সেই কথা জানিয়েছিলেন। গত কয়েক বছরে পাকিস্তানের জার্সিতে দুর্দান্ত বোলিং করেছেন ফাস্ট বোলার শাহীন আফ্রিদি।
আরও পড়ুন- অরুণাচলে তুষারঝড়ে শহিদ ৭ জওয়ান, ট্যুইটবার্তায় শোকপ্রকাশ মোদি মমতার...
তাঁর সুইং বল খেলতে বিশ্বের তাবড় ব্যাটাররা হিমশিম খেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে অসাধারণ বোলিং করেছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে ম্যাচেও তিনি ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
advertisement
শাহিদ আফ্রিদির কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দল এদিন লাহোর কালান্দার্সের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জিতেছে। ম্যাচে ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার জেসন রয় ৫৭ বলে ১১৬ রান করেন। আটটি ছক্কা এবং ১১টি চার মারেন তিনি। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেনি লাহোর দল। এছাড়া ৪৯ রানের ইনিংস খেলেন জেমস ভিন্স।
শাহিদ আফ্রিদি ব্যাট করার সুযোগ পাননি। তবে শাহিদ আফ্রিদি ৩ ওভার বোলিং করতে গিয়ে ২৫ রান দেন এবং কোনো উইকেট নিতে পারেননি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shahid Afridi vs Shaheen Afridi: শ্বশুর আফ্রিদির সঙ্গে জামাই শাহিনের মারকাটারি লড়াই, শেষ পর্যন্ত কে জিতল জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement