advertisement

কটকে নেমেই বিস্ফোরক মন্তব্য সঞ্জয় সেনের

Last Updated:

চার্চিল ম্যাচ দিয়ে রবিবার ফেড অভিযান শুরু ইস্টবেঙ্গলের।

#কটক: চার্চিল ম্যাচ দিয়ে রবিবার ফেড অভিযান শুরু ইস্টবেঙ্গলের। কটকের বারবাটি স্টেডিয়ামে ফেড শুরুর ম্যাচেই মুখোমুখি ইস্টবেঙ্গল-চার্চিল। আই লিগের ফিরতি ম্যাচে ঘরের মাঠে ডেরেক পেরেরার দলের বিরুদ্ধে হারতে হয়েছিল। সেই দিক দিয়ে ফেড শুরুর ম্যাচ যথেষ্ট চ্যালেঞ্জের। ইস্টবেঙ্গলের সহকারী কোচ রঞ্জন চৌধুরির চিন্তা বাড়িয়েছে কটকের অস্বাভাবিক গরম। বিকেল চারটের সময় তাপমাত্রা থাকছে ৪৫ ডিগ্রির কাছাকাছি। তবে স্বস্তির খবর, জ্বর কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন উইলিস প্লাজা।
এদিকে কটকে পা রেখেই ফের বিস্ফোরক সঞ্জয় সেন। সুব্রত ভট্টাচার্যের নাম না করে বাগান সারথীর বক্তব্য, বাবা-কাকার ভরসায় কোচিং করতে আসেননি তিনি। একইসঙ্গে বাগানের ট্রফিহীন থাকা নিয়ে সেন মহাশয় বলছেন, এর আগেও ট্রফির খরা ছিল বাগানে। আরও একবছর ট্রফিহীন থাকলে তারা খসে পড়বে না। সোমবার ডিএসকে শিবাজিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফেড কাপ অভিযান শুরু সবুজ-মেরুনের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কটকে নেমেই বিস্ফোরক মন্তব্য সঞ্জয় সেনের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement