advertisement

‘‘ সচিন কোনও টার্গেট নয়, সচিন একটা দর্শন ’’ : বিরাট

Last Updated:

সচিন কোনও টার্গেট নয়, সচিন একটা দর্শন। সেই দর্শনেই নিজেকে বাকিদের থেকে আলাদা করতে চান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

#পুণে: সচিন কোনও টার্গেট নয়, সচিন একটা দর্শন। সেই দর্শনেই নিজেকে বাকিদের থেকে আলাদা করতে চান ভারত অধিনায়ক বিরাট কোহলি। দার্শনিক বিরাটের উপলব্ধি বহুমত জীবনকে দিকভ্রান্ত করতে পারে।
পুণের মাঠে রেকর্ড রান তাড়া করে জয়। তার পরের দিনেই এক অন্য বিরাট। ভারত অধিনায়কের মধ্যে দার্শনিক উপলব্ধি। বাজিরাওয়ের শহরে ইংল্যান্ড বধ করেই মুখোমুখি বিবিসির। নাসের হুসেনকে দেওয়া সাক্ষাৎকারে দার্শনিক বিরাটের মন্তব্য, ‘‘ সচিন কোনও টার্গেট নয়, সচিন একটা দর্শন। জানেন না টানা ২৪ বছর দেশের জন্য খেলতে পারব কীনা, তবে, যতদিন খেলব, বাকিদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করব। ’’
advertisement
ধোনির হাত থেকে ব্যাটন ধরেছেন। নেতা হিসেবে দেশবাসীর থেকে সম্মান পেয়েছেন। তবু বিরাট মনে করেন, তিনি ভাগ্যবান, তাঁর জীবনে বহু মতের কোনও জায়গা নেই। তিনি মনে করেন, একাধিক মানুষের মতামত জীবনকে বিভ্রান্ত করে। সেই জীবনের আর কোনও মানে থাকে না।
advertisement
জীবনকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন ভারসাম্য। সেই ভরেই এখন নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান। স্বপ্ন নয়, থাকতে চান বাস্তবের বাইশগজে। উপলব্ধি দার্শনিক বিরাটের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ সচিন কোনও টার্গেট নয়, সচিন একটা দর্শন ’’ : বিরাট
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement