advertisement

মিডল স্টাম্প উড়ে গেলেও পড়ল না বেল, আজব কাণ্ড দেখে চুপ থাকতে পারলেন না সচিনও

Last Updated:

Sachin Tendulkar: মিডল স্টাম্প ছিটকে গিয়েছে কিন্তু দুটি বেল নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। এমনই এক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। যা দেখে প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারলেন না সচিন তেন্ডুলকরও।

উইকেটে বল লেগেছে কিন্তু বেল পড়েনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএল, সাম্প্রতিক সময়ে একাধিকবার দেখা গিয়েছে এই ঘটনা। কিন্তু কখনও দেখেছেন মিডল স্টাম্প ছিটকে গিয়েছে কিন্তু দুটি বেল নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। এমনই এক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। যা দেখে প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারলেন না সচিন তেন্ডুলকরও।
মেলবোর্নের ক্লাব ক্রিকেটে ঘটেছে এই আজব কাণ্ড। বল লেগে মিডল স্টাম্প পুরো আলাদা হয়ে গেলেও বেল পড়েনি। যা এক প্রকার অবাস্তব। মিডল স্টাম্পের সঙ্গে দুটি বেলের কোনও সংযোগ ছিল না। ম্যাজিকের মত দেখায় ঘটনা। কিন্তু ক্রিকেটের নিয়ম অনুযায়ী বেল না পড়ায় জীবন দান পেয়ে যায় ব্যাটার।
এই ঘটনা নজর এড়ায়নি কিংবদন্তী সচিন তেন্ডুলকরের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এক্স অ্যাকাউন্টে মাস্টার ব্লাস্টার মজার ছলে লেখেন, এটা পুরোপুরি ভাগ্যের বিষয় যা ব্যাটার আউট হওয়া থেকে বেল পাইয়ে দিল। সচিনের মন্তব্য নেট দুনিয়ায় ঝড় তোলে মুহূর্তে।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়াতেও নেটজেনরা নানরকম মন্তব্য় করেন। কেউ বলেন, আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট না দিয়ে ঠিকই করেছেন। অনেকেই আবার এক্ষেত্রে আউট দেওয়াক পক্ষেও সওয়াল করেন। কিন্তু কীভাবে বেল পড়লা না সেই উত্তর কেউই দিতে পারেনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মিডল স্টাম্প উড়ে গেলেও পড়ল না বেল, আজব কাণ্ড দেখে চুপ থাকতে পারলেন না সচিনও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement