SA vs NZ: দুই দলে একাধিক বদল! সেমিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
SA vs NZ: প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ফাইনালে উঠতে মরিয়া দুই দল।
অপেক্ষার অবসান। গ্ররপ স্টেজ ও সুপার এইট রাউন্ডের টি-২০ বিশ্বকাপ ধীরে ধীরে চলে আসছে নিজের শেষ ল্যাপে। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার টি-২০ বিশ্বকাপে এখনও একটিও ম্যাচ হারেনি দক্ষিণ আফ্রিকা। তাদের নামের সঙ্গে রয়েছে চোকার্স তকমা। সেই তকমা সেমির মঞ্চে মুখে ফাইনালে যেতে মরিয়া প্রোটিয়ারা। অপরদিকে, নিউজিল্যান্ডও তৈরি মেগা ম্যাচে তাদের সেরাটা উজার করে দিতে ও ফাইনালের টিকিট পাকা করতে। সব মিলিয়ে ক্রিকেটের নন্দনকানন আরও এক ঐতিহাসিক ম্যাচ দেখার অপেক্ষায়।
সেমিফাইনাল ম্যাচে টস ভাগ্য সাথ দিল নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের। ইডেনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক। সন্ধ্যার দিকে ইডেনের ফ্রেশ উইকেটে বোলাররা যাতে কিছুটা সুবিধা পায় ও পরে ডিউ ফ্যাক্টর থাকায় ব্যাটারদের পক্ষে উইকেট আরও ভালো হয়ে যায়, সেই কারণেই বোলিং করার সিদ্ধান্ত মিচেল স্যান্টনারের। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলের একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল। সেমিতে ফের সেরা একাদশ নিয়েই নামছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ড দলেও হয়েছে বদল।
advertisement
নিউডিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এইডেন ম্যাক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট কিপার), রায়ান রিকেল্টন, ডিওয়াল্ড ব্রিউইস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, করবিন বস, কেশব মহারাজ, কাসিগো রাবাডা, লুঙ্গি এনগিডি।
advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপ্স, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, কোল ম্যাককোনচি, ম্যাট হেনরি, লর্কি ফার্গুসন।
advertisement
প্রসঙ্গত, টি-২০ আন্তর্দাকিত ক্রিকেটেপ ইতিহাসে দক্ষিণ আফ্রিকার থেকে অনেকটা পিছিয়ে নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত ২ দলের ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১২টি ও নিউজিল্যান্ড জিতেছে ৭টি। তবে এবারের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 6:45 PM IST








