advertisement

CWC 2019: ‘আপনার কথা অনেক শুনেছি, সম্মান করতে শিখুন...’ মঞ্জরেকরকে ট্যুইটে বিঁধলেন জাদেজা

Last Updated:
#বার্মিংহ্যাম: চলতি বিশ্বকাপে মাঝেমধ্যেই বিতর্কে জড়াচ্ছেন সঞ্জয় মঞ্জরেকর ৷ এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ধারাভাষ্য দেওয়ার সময় সমস্যা হয় মঞ্জরেকরের ৷ ‘ট্যুইট যুদ্ধে’ নেমে পড়েছিলেন দু’জনেই মধ্যে ৷ এবার রবীন্দ্র জাদেজার সঙ্গেও সমস্যায় জড়ালেন প্রাক্তন ক্রিকেটার মঞ্জরেকর ৷
কিছুদিন আগেই রবীন্দ্র জাদেজা সমালোচনা শোনা গিয়েছিল মঞ্জরেকরের গলায় ৷ ট্যুইট করে তার ঠিকঠাক জবাবটাও এবার দিয়ে দিলেন ‘স্যর জাদেজা’ ৷ জাদেজা সম্পর্কে মঞ্জরেকর এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি জাদেজার মতো প্লেয়ার এই সময় যে অবস্থায় রয়েছে তাদের খুব একটা ভক্ত নই ৫০ ওভারের ক্রিকেটে। টেস্ট ম্যাচে ও ভাল বোলার।''
advertisement
advertisement
মঞ্জরেকরকে এর জবাব ভালমতোই দিয়েছেন জাদেজা ৷ ট্যুইটে তিনি লেখেন, ‘‘ আমি ইতিমধ্যেই আপনার থেকে দ্বিগুণ ম্যাচ খেলে ফেলেছি ৷ আর খেলছিও ৷ সম্মান করতে শিখুন। মানুষকে তাঁর কৃতিত্বের মর্যাদা দিতে শিখুন। আপনার মুখে জ্ঞ্যানের কথা আমি অনেক শুনেছি ৷ ’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CWC 2019: ‘আপনার কথা অনেক শুনেছি, সম্মান করতে শিখুন...’ মঞ্জরেকরকে ট্যুইটে বিঁধলেন জাদেজা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement