advertisement

অশ্বিন ও ঋদ্ধিমানই টানছেন ভারতকে

Last Updated:

ভারত ২৩৪/ ৫ ( ৯০ ওভার )

ভারত ২৩৪/ ৫ ( ৯০ ওভার )
#গ্রস আইলেট: জামাইকায় সেঞ্চুরি পেয়েছিলেন ৷ সেই ফর্মটা গ্রস আইলেটেও বজায় রাখলেন ওপেনার লোকেশ রাহুল ৷ ৬৫ বলেই সিরিজে আরও একটা হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি ৷ যদিও ওখানেই শেষ ৷ গত টেস্টের নায়ক চেজের বলে আউট হয়ে ফিরলেন তিনি ৷ ম্যাচের শুরুতেই আরেক ওপেনার শিখর ধাওয়ান (১) এর উইকেট হারিয়েছিল ভারত ৷ কিন্তু দিনে সবচেয়ে বড় ঝটকা অবশ্যই অধিনায়ক বিরাট কোহলির উইকেট ৷ মাত্র ৩ রান করেই আউট হন তিনি ৷ এরপর রাহানে (৩৫) এবং রোহিত শর্মা (৯)-র উইকেটেও দ্রুত হারায় ভারত ৷ ১২৬ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছে ভারত ৷ ঠিক সেসময়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন রবীচন্দ্রন অশ্বিন ৷ প্রথম দিনের শেষে ৭৫ রানে অপরাজিত রয়েছেন তিনি ৷ তাঁকে যোগ্য সঙ্গত করছেন বাংলার ঋদ্ধিমান সাহা ৷ ৪৬ রানে তিনিও অপরাজিত ক্রিজে ৷
advertisement
Ravichandran Ashwin
advertisement
বিপক্ষের ২০ টা উইকেট তুলতে প্রতি টেস্টেই তামিলনাডুর এই অফস্পিনারই বড় ভরসা টিম ইন্ডিয়ার ৷ কিন্তু তিনি যে ক্রমেই অলরাউন্ডার হয়ে উঠছেন, সেটা তাঁর ব্যাটিং দেখলেই এখন বোঝা সম্ভব ৷ কোনও অঘটন না ঘটলে দ্বিতীয় দিনেই সেঞ্চুরিটা পূরণ করে ফেলবেন তিনি ৷ অশ্বিন এবং ঋদ্ধিমান দু’জনেই মাত্র ৪টি বাউন্ডারি মেরেছেন ৷ উইকেট না দিয়ে বিপক্ষকে চাপে রাখারই কৌশল বেছে নিয়েছেন এই জুটি ৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোসেফ এবং চেজ দু’জনেই পেয়েছেন দুটি করে উইকেট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অশ্বিন ও ঋদ্ধিমানই টানছেন ভারতকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement