advertisement

সমালোচদের জবাব দিয়ে খুশি রোনাল্ডো , উৎসব লিসবনে

Last Updated:

আগামী বিশ্বকাপ পর্যন্ত ফার্নান্দো স্যান্টোসকে কোচ হিসেবে রেখে দিল পর্তুগাল। ইউরো কাপ জয়ের সাফল্যের জেরেই এই সিদ্ধান্ত।

#লিসবন: আগামী বিশ্বকাপ পর্যন্ত ফার্নান্দো স্যান্টোসকে কোচ হিসেবে রেখে দিল পর্তুগাল। ইউরো কাপ জয়ের সাফল্যের জেরেই এই সিদ্ধান্ত। লিসবনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন, একটা ফাইনাল নয়, গোটা টুর্নামেন্টেই দল হিসেবে খেলেছে পর্তুগাল।
উৎসব আর শেষ হচ্ছে না। ফাইনালের ৪৮ ঘণ্টা পরেও ইউরো জয়ের মৌতাতে ভাসছে গোটা দেশ। সোমবারই কাপ নিয়ে দেশে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট হাউজ সব জায়গাতেই ছবিটা এক। ওয়াকিবহাল মহলের মতে, ফাইনালে রোনাল্ডোর বেরিয়ে যাওয়াটা আলাদা করে তাতিয়েছে টিম পর্তুগালকে। এই তত্ত্ব মানতে চান না সিআর সেভেন। তাঁর দাবি, শুধু একটা ম্যাচ কেন, গোটা ইউরোই অসাধারণ খেলেছে দল। তাঁর মতে, দিনের শেষে মানুষ গোল মনে রাখে। স্কোরলাইন মনে রাখে। ওই ম্যাচে একটা দল কেমন খেলছে, তা ক্ষণিকের। আগামী চার বছর ফুটবল দুনিয়া মনে রাখবে ইউরোপ পর্তুগালের।
advertisement
13615174_1025781120792914_3937005138343864362_n
advertisement
রোনাল্ডোর দাবিতে সায় আছে কোচ ফার্নান্দো স্যান্টোসের। গুরু অটো রেহগালের মতোই, তিনি বিশ্বাস করেন কাউন্টার অ্যাটাককে। আর প্যারিসে একটা ওয়েলস ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচ এই ছকেই বার করেছেন পর্তুগিজরা। এত কচকচানি এখন তাই আর ভাল লাগছে না লিসবনের। তাঁরা ভাসছেন ইউরো সেরার মৌতাতে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সমালোচদের জবাব দিয়ে খুশি রোনাল্ডো , উৎসব লিসবনে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement