advertisement

ICC T20 World Cup 2024: বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েও আক্ষেপ নেই! সমর্থককে মারতে ছুটলেন পাক পেসার, রইল ভিডিও

Last Updated:

ICC T20 World Cup 2024: সমাজমাধ্যেমে ভাইরাল হয় হ্যারিস রাউফের একটি ভিডিয়ো, যেখানে দেখা গিয়েছে সমর্থককে মারতে ছুটছেন পাক পেসার হ্যারিস রাউফ।

হ্যারিস রাউফ
হ্যারিস রাউফ
ফ্লোরিডা: গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে দু’টি হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। হারা দুই ম্যাচের মধ্যে ছিল আমেরিকা ম্যাচও। শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে কোনও রকমে হারিয়ে মুখরক্ষা করেছে পাকিস্তান। এমন বিপর্যয়ে স্বভাবতই পাকিস্তান দলের উপর ক্ষিপ্ত প্রাক্তন ক্রিকেটাররা এবং সমর্থকরা।
advertisement
বিশ্বকাপে বিপর্যয়ের পরে পাক ক্রিকেট বোর্ড সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে বলে শোনা গিয়েছিল। এর মধ্যেই বাবর আজম, হ্যারিস রাউফ, মহম্মদ আমির, আজম খান-সহ ছয় ক্রিকেটার বিশ্বকাপ থেকেই বিদায় নেওয়ার পরে লন্ডনে ছুটি কাটিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তাই এই ছয ক্রিকেটার ছাড়া বাকি সবাই মঙ্গলবার দেশে ফেরেন। এর মধ্যেই সমাজমাধ্যেমে ভাইরাল হয় হ্যারিস রাউফের একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে সমর্থককে মারতে ছুটছেন পাক পেসার হ্যারিস রাউফ, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা।
advertisement
স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন রাউফ। সেই সময় এক জন পাকিস্তানের সমর্থক পাক পেসারকে ছবি তোলার অনুরোধ করেন। সেই অনুরোধ ফিরিয়ে দেন পাক পেসার। তার পরেও ওই সমর্থক আবার ছবি তোলার চেষ্টা করতে গেলে মোজাজ হারান রাউফ, ওই সমর্থককে মারতে ছোটেন। স্ত্রী তাকে আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। পরে অন্য একজন এসে রাউফকে আটকান। সেই সময়ে রাউফকে বলতে শোনা যায়, ‘আমার বাবাকে গালাগালি করছে, এ নিশ্চয়ই ভারতীয়’। ছবি তুলতে চাওয়া সেই সমর্থক বলেন, তিনি পাকিস্তানি। যা শুনে রাউফ বলেন, “পাকিস্তান থেকে এসেছিস তাও তোর এমন অবস্থা!” রাউফের এই আচরণে বিতর্কের ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2024: বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েও আক্ষেপ নেই! সমর্থককে মারতে ছুটলেন পাক পেসার, রইল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement