বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স! এবার নিজের দেশের বোর্ডই শাস্তি দিল পাকিস্তান ক্রিকেটারদের!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জের। এবার শাস্তির মুখে পাকিস্তান ক্রিকেট দল। আর শাস্তি দিচ্ছে অন্য কেউ নয়, পাকিস্তান ক্রিকেচ বোর্ড।
টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জের। এবার শাস্তির মুখে পাকিস্তান ক্রিকেট দল। আর শাস্তি দিচ্ছে অন্য কেউ নয়, পাকিস্তান ক্রিকেচ বোর্ড। সলমন আলি আঘার নেতৃত্বাধীন দল সুপার ৮ পর্ব থেকেই বিদায় নিয়েছে। সেই কারণে ক্ষুব্ধ পিসিবি। সেমিফাইনালে উঠতে না পারায় খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়ে এবং অবশেষে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আঘা সহ দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি টাকা জরিমানা করা হয়েছে। শ্রীলঙ্কায় ভারতের কাছে প্রথম রাউন্ডে হারের পর থেকেই বোর্ডের অসন্তোষ তৈরি হয়। কর্মকর্তারা মনে করছেন, ভালো খেললে যেমন পুরস্কার দেওয়া হয়, তেমনি খারাপ খেললে শাস্তি দেওয়াও জরুরি।
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটাররা চারটি ক্যাটাগরিতে বেতন পান। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা মাসে ৪৫ লাখ টাকা ও আইসিসি আয়ের অংশ পান, আর ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ও ভাতা ধাপে ধাপে কম। বোর্ডের মতে, এত সুবিধা পাওয়ার পরও ধারাবাহিক ব্যর্থতা গ্রহণযোগ্য নয়।
advertisement
advertisement
এদিকে প্রধান কোচ মাইক হেসেনকেও সমালোচনার বাণে বিদ্ধ করা হয়েছে। বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি দল পুনর্গঠনের পরিকল্পনা করছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ভবিষ্যতে বাবর আজম ওউসমান খান সহ কয়েকজনের টি২০ আন্তর্জাতিক কেরিয়ার ঝুঁকির মুখে পড়তে পারে। তাদের দল থেকে ছেঁটে দেওয়া হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2026 9:49 PM IST










