advertisement

সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের নির্বাসন পাক ক্রিকেটার উমর আকমলের

Last Updated:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে প্রকাশিত

#ইসলামাবাদ: তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত পাকিস্তানের ক্রিকেটার উমর আকমল ৷ দুটি ভিন্ন ঘটনায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তিনি ৷ ২৯ বছর বয়সী এই ক্রিকেটার ১৬টি টেস্ট, ১২১টি একদিনের আন্তর্জাতিক, ৮৪টি টি ২০ পাকিস্তানের হয়ে খেলেছেন ৷
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে গত ফেব্রুয়ারিতেই তাঁকে আপেক্ষিক ভাবে নির্বাসিত করেছিল ৷ পাকিস্তান প্রিমিয়ার লিগ বা পিএসএল শুরুর আগেই ঘটনাটি ঘটেছিল ৷ এই বিষয়েই আকমল সোমবার লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শুনানিতে হাজির ছিলেন ৷ পিসিবির নিরাপত্তা বিষয়ক ডিরেক্টর আসিফ মামুদ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্রে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে প্রতিশ্রুতিমান ক্রিকেটারকে দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করতে হচ্ছে ৷
advertisement
advertisement
একই সঙ্গে তিনি বাকি ক্রিকেটারদের অনুরোধ করেছেন দেশের স্বার্থেই এই ধরনের দুর্নীতির থেকে দূরত্ব যেন সবাই বজায় রাখেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের নির্বাসন পাক ক্রিকেটার উমর আকমলের
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement