Babar Azam : পাকিস্তানের 'হিরো' ভারতের সামনে পড়লেই 'জিরো'! 'ওপারের বিরাট কোহলি'র এবার কেরিয়ার শেষ! বিশ্বকাপের টিম থেকে একেবারে বাদ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Babar Azam : পাকিস্তান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রাক্তন অধিনায়ক বাবর আজম ও শাহিন আফ্রিদিকে বাদ দেওয়ার কথা ভাবছে।
কলম্বো : পাকিস্তান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রাক্তন অধিনায়ক বাবর আজম ও শাহিন আফ্রিদিকে বাদ দেওয়ার কথা ভাবছে। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, “দলের ম্যানেজমেন্ট এই দুই সিনিয়র খেলোয়াড়ের খারাপ পারফরম্যান্সে হতাশ।”
রবিবার (১৫ ফেব্রুয়ারি) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানের পরাজয়ের পরই এই সিদ্ধান্তের গুঞ্জন জোরদার হয়েছে। ভারতের বিপক্ষে হার প্রায়ই পাকিস্তান দলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করে। তবে বাবর ও আফ্রিদির পারফরম্যান্স বেশ কিছুদিন ধরেই সমালোচনার মুখে ছিল। বাবর চার নম্বরে নেমে সাত বলে মাত্র পাঁচ রান করেন। অক্ষর প্যাটেলের বিরুদ্ধে একটি শট খেলতে গিয়েমিস করে আউট হন।
advertisement
অন্যদিকে, শাহিন আফ্রিদি তাঁর দুই ওভারে ৩১ রান দেন, ইকোনমি রেট ছিল ১৫.৫০। ভারত-পাক ম্যাচে বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে স্পেল ছিল তাঁর। ম্যাচের পর কোচ মাইক হেসন ইঙ্গিত দেন, চাপের মুহূর্তে ভাল করতে হলে আরও পরিশ্রম করতে হবে।
advertisement
কোচ বলেছেন, “চাপের মুখেও নিজের সাধারণ ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। বাড়তি কিছু করার দরকার নেই। স্রেফ বেসিক ব্যাপারগুলো মেনে চলতে হবে। আমি মনে করি এটিই আসল চ্যালেঞ্জ, কারণ টুর্নামেন্ট যত এগোবে আমাদের আবারও চাপের মুখে পড়তে হবে।”
advertisement
আরও পড়ুন- Rashid Khan: একাই ৭০০ উইকেট! টি-২০ বিশ্বকাপে মহারেকর্ড গড়লেন রাশিদ খান
যদি পাকিস্তান বাবর আজম ও শাহিন আফ্রিদিকে বাদ দেয় তা হলে ফখর জামান এবং নাসিম শাহকে বিকল্প হিসেবে নিতে পারে দলে। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটি এই জুটি নিয়ে ঝুঁকি নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বৃষ্টিতে ম্যাচ বাতিল হলেও একটি পয়েন্ট পাবে তারা। তাতেই তারা সুপার-এইটে খেলার আশা জিইয়ে রাখতে পারবে। হারলে টুর্নামেন্ট থেকে বাদ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 16, 2026 5:11 PM IST









