advertisement

Pakistan vs Srilanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড রান! টি২০ ফরম্যাটে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন ফারহান

Last Updated:

শ্রীলঙ্কার বিরুদ্ধে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ব্যাট করে ২১২/৮ তোলে পাকিস্তান। শ্রীলঙ্কার বোলারদের কার্যত শাসন করলেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং ফখর জামান।

পাকিস্তানের বড় স্কোর
পাকিস্তানের বড় স্কোর
পাল্লেকেলে:  শ্রীলঙ্কার বিরুদ্ধে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ব্যাট করে ২১২/৮ তোলে পাকিস্তান। শ্রীলঙ্কার বোলারদের কার্যত শাসন করলেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং ফখর জামান। সেমিফাইনালে উঠতে গেলে পাকিস্তানকে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। ফলে শ্রীলঙ্কাকে ১৪৭ বা তার কম রানে আটকে রাখতে হবে। এ দিন শতরান করেছেন ফারহান। পাশাপাশি বিরাট কোহলির নজিরও ভেঙে দিয়েছেন তিনি। ৯টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে ৬০ বলে ১০০ করে আউট হন ফারহান।
শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে পাকিস্তান। আক্রমণে পুরোভাগে ছিলেন ফারহানই। দ্বিতীয় ওভারে দুষ্মন্ত চামিরাকে চার মেরে শুরু। এর পর দাসুন শনাকা, মাহিশ থিকশানা, দুনিত ওয়েল্লালাগে— কাউকেই পরোয়া করেননি তিনি। ব্যক্তিগত ৩৭ রানের মাথায় টপকে যান কোহলিকে।
পাকিস্তানের ওপেনারদের শাসন এতটাই ছিল যে উইকেটই ফেলতে পারছিল না শ্রীলঙ্কা। ফারহান না ফখর, কে আগে শতরান করবেন তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে ফখর শতরান পাননি। ৮৪ রানে তিনি চামিরার বলে আউট হন। তত ক্ষণে আরও একটি নজির গড়ে ফেলেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বাধিক রান তুলেছে তারা। এই বিশ্বকাপেই নিউ জ়িল্যান্ডের টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন ওপেনিং জুটিতে ১৭৫ রান তুলেছিলেন। সেই নজির ভেঙে গেল এ দিন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan vs Srilanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড রান! টি২০ ফরম্যাটে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন ফারহান
Next Article
advertisement
Nandigram Voter List: ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? চূড়ান্ত তালিকার সঙ্গেই সামনে এল তথ্য
ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? সামনে এল তথ্য
  • নন্দীগ্রাম থেকে বাদ গেল ১০৯৪৮ জন ভোটারের নাম৷

  • খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ১০৯৪৮টি নাম বাদ৷

  • ভবানীপুরে বাদ যায় ৪৭ হাজার ৯৪ জনের নাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement