advertisement

Tokyo Olympics 2020: পুরুষ কুস্তিতে ভারতীয়দের ভালো দিন, কোয়ার্টার ফাইনালে রবি দাহিয়া, দীপক পুনিয়া

Last Updated:

মঙ্গলবার সকাল সকাল সু সমাচার, টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) ফ্রি স্টাইল কুস্তিতে কোয়ার্টার ফাইনালে গেলেন রবি দাহিয়া (Ravi Dahiya) দীপক পুনিয়া (Deepak Puniya)৷

#টোকিও: ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া (Ravi Dahiya ) পৌঁছে গেলেন টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) কোয়ার্টার ফাইনালে৷ ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে পরের রাউন্ডের টিকিট পেলেন৷  কলম্বিয়ার কুস্তিগির অস্কার টিগরেরোস উরবানোকে হারিয়ে তিনি কোয়ার্টারে প্রবেশ করলেন৷ প্রথম ম্যাচে কড়া লড়াই করে সহজ জয় পান প্রতিপক্ষের বিরুদ্ধে৷
রবি কুমার নিজের ম্যাচ ১৩-২ তে জিতে নেন৷ রবি ও অস্কারের ম্যাচের প্রথম থেকেই কড়া লড়াই শুরু করেন৷ প্রথমেই দাহিয়া ২ পয়েন্ট পান৷ এরপর অস্কারও টেকডাউনে দু পয়েন্ট হাসিল করে নেন৷ কিন্তু এরপর আর ম্যাচে ফিরতে দেননি ভারতীয় কুস্তিগির৷ দ্বিতীয় পিরিয়ডে মোট ১০ পয়েন্ট পান৷
advertisement
advertisement
advertisement
এদিকে অংশু মলিক না পারলেও দীপক পুনিয়াও ( (Deepak Puniya)) নিজের প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে গেলেন৷ তিনি ১২-১ নাইজেরিয়ার Ekerekerne Agiarnar কে হারালেন৷ তিনি মাত্র প্রতিপক্ষের থেকে এক পয়েন্ট হজম করেন৷ পুরুষদের ফ্রি স্টাইল ৮৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালের টিকিট পেলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: পুরুষ কুস্তিতে ভারতীয়দের ভালো দিন, কোয়ার্টার ফাইনালে রবি দাহিয়া, দীপক পুনিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement